শেয়ারFacebookWhatsApp

অবস্থান্তর মৌলসমূহ প্যারাচৌম্বকীয়- ব্যাখ্যা কর।

উত্তর: অবস্থান্তর মৌলসমূহ প্যারাচুম্বকীয়। অবস্থান্তর ধাতুর [গণিত] অরবিটালে অযুগ্ম ইলেকট্রন আছে। পরমাণুর স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানি, প্রতিটি ইলেকট্রন নিজের স্পিন গতির কারণে একটি অতিক্ষুদ্র চুম্বকরূপে মৃদু চৌম্বকক্ষেত্র সৃষ্টি করে। একমুখী স্পিনের অযুগ্ম ইলেকট্রন ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক [গণিত] সৃষ্টি করে এবং চৌম্বক ধর্ম প্রকাশ করে।

HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল

অবস্থান্তর মৌলসমূহ প্যারাচৌম্বকীয়- ব্যাখ্যা কর।

Comilla · 2025

উত্তর

ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলে।

উত্তর

অবস্থান্তর মৌলসমূহ প্যারাচুম্বকীয়। অবস্থান্তর ধাতুর dd- অরবিটালে অযুগ্ম ইলেকট্রন আছে। পরমাণুর স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানি, প্রতিটি ইলেকট্রন নিজের স্পিন গতির কারণে একটি অতিক্ষুদ্র চুম্বকরূপে মৃদু চৌম্বকক্ষেত্র সৃষ্টি করে। একমুখী স্পিনের অযুগ্ম ইলেকট্রন ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক (μ=Q×r)(\mu=Q \times r) সৃষ্টি করে এবং চৌম্বক ধর্ম প্রকাশ করে।

উত্তর

উদ্দীপকের AA পাত্রের যৌগটি চিনি এবং BB পাত্রের যৌগটি ভিনেগার (610%CH3COOH)\left(6-10 \% \mathrm{CH}_3 \mathrm{COOH}\right) নিচে চিনি থেকে ভিনেগার তৈরির ধাপগুলো সমীকরণসহ লিখা হলো- প্রথমে সুক্রোজ বা চিনি (C12H22O11)\left(\mathrm{C}_{12} \mathrm{H}_{22} \mathrm{O}_{11}\right) ইনভারটেজ এনজাইমের উপস্থিতিতে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজের নমমোলার মিশ্রণ তৈরি করে। question image উৎপন্ন গ্লুকোজ জাইমেজ এনজাইমের প্রভাবে ফার্মেন্টেশনের মাধ্যমে ইথানলে পরিণত হয়। question image প্রস্তুতকৃত দ্রবণকে তথা ইথানলকে অ্যাসিটোব্যাকটর এনজাইমের প্রভাবে O2\mathrm{O}_2 দ্বারা জারিত করলে এসিটিক এসিড পাওয়া যায়। question image এভাবে চিনির দ্রবণ থেকে খাদ্য সংরক্ষক ভিনেগার ( CH3COOH\mathrm{CH}_3 \mathrm{COOH} এর 610%6-10\% জলীয় দ্রবণ) প্রস্কুত করা হয় ।

উত্তর

উদ্দীপকের AABB হলো চিনি ও ভিনেগার। খাদ্য সংরক্ষণে চিনি ও ভিনেগারের ভূমিকার তুলনামূলক আলোচনা করা হলো- ভিনেগার অম্লীয় বলে খাদ্যদ্রব্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির হার হ্রাস করে খাদ্য সংরক্ষণে সাহায্য করে। ভিনেগার যোগে খাদ্য সংরক্ষণের পদ্ধতিকে 'পিক্লিং' (pickling) বলে। এজন্য খাদ্য হতে পানি সরানোর জন্য প্রথমে খাদ্যকে গাঢ় লবণ পানিতে (ব্রাইন) সিক্ত করা হয়। পরে ভিনেগারে ডুবানো হয়। ভিনেগার যোগে খাদ্য সংরক্ষণের মূল বিষয় হলো এর উপস্থিতিতে খাদ্যদ্রব্য বাতাসের অক্সিজেন, আর্দ্রতা হতে দূরে থাকতে পারে। ফলে খাদ্যে পচন বা খাদ্যের বর্ণ পরিবর্তন রোধ হয়। খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার অপর কারণ হলো 'তাপমাত্রা'। ভিনেগার ব্যবহারে খাদ্যের তাপমাত্রা এমন পর্যায়ে থাকে যে, এতে ব্যাকটেরিয়া বা এনজাইম জন্ম নিতে পারে না। কারণ আমরা জানি খাদ্য মূল দুটি কারণে নষ্ট হয়। ১. প্যাথোজেনের (pathogens) আক্রমণে অর্থাৎ রোগ সৃষ্টিকারী' জীবাণু, যেমন ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা। ২. জারণের ফলে খাদ্যের পুষ্টিকর উপাদান ভেঙে যায়। অর্থাৎ খাদ্যের কোষ প্রাচীরে জারণের ফলে ভাঙন ধরে এবং খাদ্য ধীরে ধীরে নষ্ট হতে থাকে। ভিনেগারের ব্যবহারে এ দুটি প্রক্রিয়াই ব্যাহত হয় বলে খাদ্যে জীবাণুর আক্রমণ রোধ হয় এবং গুণসম্পন্ন খাদ্য হিসেবে সংরক্ষিত হয়। ভিনেগারের ইথানয়িক এসিড অণু হতে প্রোটন (H+)\left(\mathrm{H}^{+}\right) আয়ন'বিমুক্ত হয়, যা ব্যাকটেরিয়ার প্রোপিন এবং চর্বিকে আর্দ্রবিশ্লেষিত করে। ফলে ব্যাকটেরিয়া মারা যায়। CH3COOH+H2OCH3COO+H+\mathrm{CH}_3-\mathrm{COOH}+\mathrm{H}_2 \mathrm{O} \rightleftharpoons \mathrm{CH}_3 \mathrm{COO}^{-}+\mathrm{H}^{+} এ পদ্ধতিতে সবজি, মাংস, মাছ, ডিম, ফল এমনকি বাদাম সংরক্ষণ করা যায়। পিকলিং পদ্ধতিতে 4-6% ভিনেগার দ্রবণ ব্যবহৃত হয়। অপরদিকে, অধিক সুক্রোজ বিদ্যমান এমন খাদ্যদ্রব্যকে চিনির দ্রবণ ব্যবহার করে সংরক্ষণ করা হয়। চিনি পানির সাথে রাসায়নিক বন্ধন গঠন করে বলে মুক্ত পানির অভাব দেখা দেয়। এমনকি চিনির ঘন। দ্রবণ অণুজীবের কোষের আর্দ্রতা অভিস্রবণ প্রক্রিয়ায় শুষে নেয়। এতে অণুজীবের কোষস্থ জলীয় অংশের ঘাটতি দেখা দেয়। পানিমুক্ত পরিবেশ অণুজীবের জন্য প্রাণ ঘাতক হিসেবে কাজ করে। ফলে সংরক্ষিত খাদ্য দীর্ঘদিন তার পুষ্টিমান অপরিবর্তিত রাখে। রসগোল্লা, জ্যাম, জেলি ও আমের মোরব্বা সংরক্ষণের জন্য এটি কার্যকর পদ্ধতি।
HSCChemistry 1st PaperChapter 5: কর্মমূখী রসায়নComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative) নয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখে iii. ফুড প্রিজারভেটিভ নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্যের লবণাক্ততা নিয়ন্ত্রণ করে ii. এটি খাদ্য থেকে অতিরিক্ত মুক্ত পানি বের করে দেয় iii. এটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দুধের প্রোটিনের নাম-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দুধ কোলয়েড বা ইমালশন কারণ-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative)দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্দুধের প্রোটিনের নাম-নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?দুধ কোলয়েড বা ইমালশন কারণ-মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।