উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া দুটির মধ্যে কোনটি অধিক স্বাস্থ্যকর খাদ্য সুরক্ষা নিশ্চিত করে? তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A প্রক্রিয়াটি ভিনেগার ব্যবহারে খাদ্যে সংরক্ষণ এবং B প্রক্রিয়াটি বেনজোয়িক এসিড দিয়ে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া। এ প্রক্রিয়া দুটির মধ্যে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াটি অধিক স্বাস্থ্যকর খাদ্য সুরক্ষা নিশ্চিত করে। নিচে তা তুলনামূলক বিশ্লেষণ করা হলো- বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণে ভিনেগার অতুলনীয় প্রিজারভেটিভস। যেমন আচার, চাটনি, জেলী, জ্যাম, মারমালেট প্রস্তুতিতে এবং ফল, শাক-সবজি, মাছ-মাংস সংরক্ষণে ভিনেগার ব্যবহৃত হয়। ভিনেগারের মূল উপাদান ইথানয়িক এসিড বা অ্যাসিটিক এসিড [গণিত] , ইথানয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণই ভিনেগার। ভিনেগার জলীয় দ্রবণে [গণিত] আয়ন তথা [গণিত] আয়ন দান করে। খাদ্যদ্রব্যে ভিনেগার যোগ করার ফলে তা উপাদানের pH মানকে কমিয়ে দেয়। এ মান 5 থেকে 4 এর নিচে নেমে আসে। যেসব খাদ্যের pH মান 4.5 অপেক্ষা কম সেগুলো ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। তবে ঈস্ট ও মোল্ড এ pH মানেও বংশ বিস্তার করতে পারে। অধিকাংশ অণুজীবের বংশবিস্তারের অনুকূল pH পরিসর 6.5-7.5। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কারণ- ১. ভিনেগারের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ২. এটি মৃদু এসিড হওয়ায় খাবারের সাথে গ্রহণ করলে এসিডিটি বাড়ার কোনো সম্ভাবনা থাকে না, বরং খাবার ও দেহের pH এর সমতা বজায় রাখে। ৩. ইথানোয়িক এসিডের 6% (w/V) জলীয় দ্রবণের pH মান প্রায় 2.35 যা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য যথেষ্ট উপযোগী। ৪. খাদ্যের পানির সাথে সহজে মিশে সর্বত্র সুষম ঘনমাত্রা বজায় রেখে অণুজীবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ৫. এর স্ফুটনাঙ্ক পানি অপেক্ষা বেশি হওয়ায় খাদ্য প্রক্রিয়াজাতকালীন তাপ প্রয়োগে এর বাষ্পীভূত হওয়ার সুযোগ থাকে না। অপরদিকে, বেনজোয়িক এসিড দিয়ে খাদ্য সংরক্ষণ করলে কিছু মানুষের এলার্জি সমস্যা দেখা দেয়। ফলে ত্বকে র্যাশ ও চুলকানির কারণ- হয়। অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগীদের জন্য বেনজোয়িক এসিড ক্ষতিকর হতে পারে কারণ এটি শ্বাসকষ্টের তীব্রতা বৃদ্ধি করে। অতিরিক্ত বেনজোয়িক এসিড গ্রহণ করলে হজমে সমস্যা হতে পারে। যেমন- পেট ব্যথা, বমি বমি ভাব। এছাড়া বেনজোয়িক এসিড দ্বারা খাদ্য সংরক্ষণ করলে সে খাদ্য লিভার ও কিডনির সমস্যা হতে পারে, এমনকি খাবারের স্বকাদ ও গন্ধ পরিবর্তন হতে পারে। উপরের আলোচনা থেকে বলা যায়, উল্লেখিত প্রক্রিয়া দুটির মধ্যে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ করলে অধিক স্বাস্থ্যকর খাদ্য সুরক্ষা নিশ্চিত করে।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া দুটির মধ্যে কোনটি অধিক স্বাস্থ্যকর খাদ্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর