জনাব সালামের মূল্যবোধটি হলো তাত্ত্বিক মূল্যবোধ। নিচে তাত্ত্বিক মূল্যবোধ ব্যাখ্যা করা হলো-
তাত্ত্বিক মূল্যবোধের ব্যক্তিরা নিজেকে বাস্তব প্রয়োগ, সত্য ঘটনা উদঘাটন ও সৃজনশীল বিশ্বাসের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। এরা জ্ঞানমূলক মনোভাব গ্রহণ করে, সত্য আবিষ্কারের প্রতি তাত্ত্বিক আগ্রহ রয়েছে এবং আধিপত্য বিস্তারে ব্যাপক আগ্রহ থাকে। ব্যক্তির তাত্ত্বিক মূল্যবোধ তার মনোভাবের সাথে জড়িত। তাত্ত্বিক মূল্যবোধের অধিকারীরা সত্যের পেছনে ধাওয়া করে, জ্ঞানমূলক মনোভাব গ্রহণ করে নিজের পরিচিতি খুঁজে বেড়ায় এবং অন্যের সাথে পার্থক্য খোঁজে। তাত্ত্বিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা সত্যানুসন্ধানী, সত্যকে আবিষ্কার করাই এদের প্রধান লক্ষ্য। এরা অনেকটা বৈজ্ঞানিক এবং দার্শনিকের মত হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায় জনাব সালাম ব্যতিক্রমধর্মী এবং গবেষণাধর্মী কাজে প্রবল আগ্রহ বোধ করেন। তিনি জ্ঞান অন্বেষণে প্রবল উৎসাহী ও মনোযোগী। সুতরাং জনাব সালাম তাত্ত্বিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি।