আবেগ শব্দ কাকে বলে? উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগ কর।
উত্তর: আবেগ শব্দ : যেসব শব্দ বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব বা আবেগ প্রকাশে ব্যবহৃত হয়, সেগুলোকে আবেগ শব্দ বলে । আবেগ শব্দের শ্রেণিবিভাগ : নিচে উদাহরণসহ বিভিন্ন অর্থে আবেগ শব্দের ব্যবহার দেখানো হলো- আবেগ শব্দ উদাহরণ ক. উচ্ছ্বাস প্রকাশে মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ! খ. স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে হ্যাঁ, আমি যাব। না, আমি যাব না। গ. সম্মতি প্রকাশে আমি আজ আলবত যাব। নিশ্চয়ই পারব । ঘ. অনুমোদন বাচকতায় আপনি যখন বলছেন, বেশ তো আমি যাব । ঙ. সমর্থনসূচক জবাবে আপনি যা জানেন তা তো ঠিকই বটে। চ. যন্ত্রণা ও ভয় প্রকাশে উঃ! পায়ে বড্ড লেগেছে। ছ. ঘৃণা বা বিরক্তি প্রকাশে ছি ছি, তুমি এত নীচ! কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না! জ. সম্বোধনে ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে । ঝ. সম্ভাবনায় সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে। ঞ. বাক্যালংকার বা আলংকারিক : কত না হারানো স্মৃতি জাগে আজও মনে । হায়রে ভাগ্য, হায়রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা।
HSC Bangla 2nd Paper বাংলা বানানের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা বানানের নিয়ম · সৃজনশীল
আবেগ শব্দ কাকে বলে? উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগ কর।
উত্তর