বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের ৫ টি নিয়ম উদাহরণসহ লিখ?
উত্তর: ১। তৎসম শব্দের বানান বাংলা ভাষায় অপরিবর্তিত ও অবিকৃত থাকবে। যেমনঃ সূর্য, নক্ষত্র, ঝর্ণা ইত্যাদি। ২। রেফ এর পরে ব্যঞ্জনবর্ণের দিত্ব হবে না। যেমনঃ ধর্ম্ম, কার্য্য, কর্ম্ম যথাক্রমে ধর্ম, কার্য ও কর্ম হবে। ৩। শব্দের শেষে বিসর্গ বসবে না। যেমনঃ পুনশ্চঃ, মূলতঃ, প্রথমতঃ যথাক্রমে পুনশ্চ, মূলত ও প্রথমত হবে। ৪। সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্বে অবস্থিত 'ম' এর স্থানে সন্ধিবদ্ধ শব্দে অনুস্বার হবে।যেমনঃ অহস+কার = অহংকার, সম্+গঠন = সংগঠন ৫। সংস্কৃত ইন্/ঈ প্রত্যয়ান্ত শব্দের শেষে ত্ব/তা প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ান্ত শব্দে দীর্ঘ-ঈ কারের পরিবর্তে হ্রস্ব-ই-কার হবে।যেমস্থায়ী → স্থায়িত্সহযোগী → সহযোগিতা।
HSC Bangla 2nd Paper বাংলা বানানের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা বানানের নিয়ম · সৃজনশীল
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের ৫ টি নিয়ম উদাহরণসহ লিখ?
উত্তর