বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দে বানানের পাঁচটি নিয়ম উদাহারণসহ লেখ।
উত্তর: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ করা হলো- ১. যেসব তৎসম শব্দে ই, ঈ, উ, উ উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং তার কারচিহ্ন ''ি, ু'' ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, সূচিপত্র, উর্ণা, উষা। ২. রেফ-এর পর। ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- অর্চনা, অর্জন, কার্য, গর্জন, মূর্ছা, কার্তিক, বার্ধক্য, বার্তা, সূর্য। ৩. কখগঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন- অহংকার, হৃদয়ংগম, সংঘটন। বিকল্পে ভূ লেখা যাবে। ক্ষ-এর পূর্বে সর্বত্র ভূ হবে। যেমন- আকাঙ্ক্ষা। ৪. ক্ষ-ক্ষীর, ক্ষুর শব্দ খির, খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর ও ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ, খুদে, খুর, খেত, খেপা, খিদে ইত্যাদি লেখা হবে।. ৫. ই, ঈ, উ, উ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে শুধু 'ই' ও 'উ' এবং এগুলোর কার-চিহ্ন ি, ু ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি, ফরাসি, ফারসি ইত্যাদি।
HSC Bangla 2nd Paper বাংলা বানানের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা বানানের নিয়ম · সৃজনশীল
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দে বানানের পাঁচটি নিয়ম উদাহারণসহ লেখ।
উত্তর