বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর: অ-তৎসম শব্দের বানানের নিয়ম : বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম নিচে তুলে ধরা হলো- ১. সকল অ-তৎসম শব্দ অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল ই এবং উ এবং এগুলোর কারচিহ্ন 'ি' 'ু' ব্যবহৃত হবে। যেমন- আসামি, মাসি, কাহিনি, হিজরি, দাদি ইত্যাদি। ২. বিদেশি শব্দে ক্ষেত্র অনুযায়ী অ্যা বা ্যা-কার ব্যবহৃত হবে। যেমন- অ্যাসিড, অ্যাকাউন্ট, ক্যাসেট ইত্যাদি। ৩. বাংলায় শব্দের শেষের অ-ধ্বনি ও-কার দিয়ে লেখা যেতে পারে। যেমন- কালো, তেরো, দেখানো, বলো ইত্যাদি। ৪. অ-তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ণ ব্যবহৃত হবে না। যেমন- ইরান, কান, ঝরনা, রানি ইত্যাদি। ৫. 'ক্ষ'-এর পরিবর্তে অ-তৎসম শব্দের বানানে 'খ' ব্যবহৃত হবে। যেমন- খিদে, খুদ, খেত, খ্যাপা ইত্যাদি।
HSC Bangla 2nd Paper বাংলা বানানের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা বানানের নিয়ম · সৃজনশীল
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর