বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে ই, উ, ক্ষ, শ এবং রেফ (' ) ব্যবহারের একটি করে নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর: ক. সকল অতৎসম শব্দের বানানে ই-কার হবে। যেমন: বাঙালি, আরবি, ইংরেজি, কাহিনি, সরকারি, ট্রাজেডি। খ. সকল অতৎসম শব্দের বানানে উ-কার হবে। যেমন: চুন, পুজো, পুব, মুলো। গ. অতৎসম শব্দে 'ক্ষ' এর স্থলে 'খ' হবে। যেমন: খুদে, খিদে, খুর। ঘ. ইংরেজি ও ইংরেজি মাধ্যমে আগত sh, ― sion, —ssion, tion প্রভৃতি বর্ণগুচ্ছ বা ধ্বনির জন্য 'শ' ব্যবহৃত হবে। যেমন: ভিশন, মিশন, সেশন । ঙ. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: কর্ম, ধর্ম, মর্ম।
HSC Bangla 2nd Paper বাংলা বানানের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা বানানের নিয়ম · সৃজনশীল
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে ই, উ, ক্ষ, শ এবং রেফ (' ) ব্যবহারের একটি করে নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর