আধুনিক বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর: বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো: ক. যেসব তৎসম শব্দে ই, ঈ-কার উভয়ই শুদ্ধ সেসব শব্দে শুধু ই-কার হবে। যেমন: চুল্লি, তরণি, পদবি, নাড়ি, মমি, ভঙ্গি ইত্যাদি। খ. সকল অতৎসম শব্দে ই-কার ব্যবহৃত হবে। যেমন: খুশি, পাখি, শাড়ি ইত্যাদি। গ. বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে। যেমন: বর্ণালি, গীতালি, সোনালি, রুপালি ইত্যাদি। ঘ. ভাষা ও জাতিবাচক নামে ই-কার বসবে। যেমন: ইরানি, জাপানি, ইংরেজি, বাঙালি ইত্যাদি। ঙ. পদাশ্রিত নির্দেশক হলে ই-কার বসবে। যেমন: ছেলেটি, বইটি, কলমটি, মেয়েটি ইত্যাদি।
HSC Bangla 2nd Paper বাংলা বানানের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা বানানের নিয়ম · সৃজনশীল
আধুনিক বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর