বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো।
উত্তর: বইমেলা সম্পর্কে দুই বন্ধুর সংলাপ সবুজ : কেমন আছ হীরক? কোথায় যাচ্ছ? হীরক : আমি ভালো আছি। একটু বইমেলায় যাচ্ছি। সবুজ : বইমেলায় গিয়ে কি করবে? হীরক : বই দেখবো, বই কিনবো। সবুজ : তুমি তো দেখছি বই পড়তে অনেক পছন্দ করো। হীরক : হ্যাঁ বই পড়তে আমার খুব ভালো লাগে। সবুজ : বইমেলা থেকে কোন বই কিনবে তুমি? হীরক : আমি মূলত ইতিহাস ও সাহিত্য বিষয়ক বই পড়তে পছন্দ করি। এবারের বইমেলা থেকে বাংলাদেশের ইতিহাস, ইউরোপের ইতিহাস, ইসলামের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস ইত্যাদি বিষয়ে বেশ কিছু বই কেনার ইচ্ছা আছে। তাছাড়া আমার নিজ জেলার খুলনাই ইতিহাস বিষয়েও কিছু বই কিনতেও ইচ্ছুক। সবুজ : সাহিত্য বিষয়ক কোনো বই কিনবে না? হীরক : এবারের বইমেলা থেকে আমি মূলত মধ্যযুগের বাংলা কবিতার কিছু বই কিনতে আগ্রহী। মধ্যযুগের বাংলা কবিতা সম্পর্কে আমার ধারণা খুবই সীমিত। তবে আমি শুনেছি সেই সময়ে আমাদের দেশে অনেক গুণী কবিরা ছিলেন। সৈয়দ সুলতান, শাহ মুহম্মদ সগীর, আলাওল, বড়ু চণ্ডীদাস, দ্বিজ কানাই ইত্যাদি কবির কিছু কবিতার বই কিনবো। তুমিও কি আমার সাথে বইমেলায় যাবে? সবুজ : বইমেলায় তো অনেক ভিড় থাকে। এতো ভিড়ের মধ্যে গিয়ে আমার বই কিনতে ভালো লাগে না। তাই আমি সাধারণত বইয়ের দোকান থেকেই বই কিনি। হীরক : কিন্তু তুমি হয়তো জানো না বইমেলা উপলক্ষ্যে অনেক নতুন বই প্রকাশিত হয়। তাছাড়া বইমেলায় গিয়ে তুমি একসাথে যত বই পাবে দোকানে কিন্তু তত বই পাবে না। যেহেতু বইমেলা একটা উৎসব তাই এখানে লোকের সমাগম তো হবেই। আমার মনে হয় তুমি বইমেলা থেকে তোমার প্রয়োজনীয় প্রায় সব বই পেতে পার। তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো? সবুজ : আমি সাধারণ ভ্রমণ ও বিজ্ঞান বিষয়ক বই পড়তে পছন্দ করি। বইমেলায় নিশ্চয়ই আমার পছন্দের বইগুলো পাবো? হীরক : অবশ্যই পাবে। বইমেলায় এসব বিষয়েও প্রচুর বই পাওয়া যায়। তোমার আরো একটা খবর দিচ্ছি। বইমেলা উপলক্ষ্যে বিভিন্ন প্রকাশনীগুলো মূল্য ছাড়ে বই বিক্রি করে। তুমি ইচ্ছা করলে কম দামে অনেক ভালো বই কিনতে পারবে। সবুজ : তোমার কথা শুনে আমার এখন মনে হচ্ছে বই কিনতে আমারও অবশ্যই বইমেলায় যাওয়া উচিত। হীরক : তাহলে চালো। আমরা দুই বন্ধু আজকে বইমেলায় যাই। সবুজ : হ্যাঁ, তাহলে চলো। হীরক : চলো।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো।
উত্তর