শেয়ারFacebookWhatsApp

প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

উত্তর: 'মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম' আজ নাহিনের খুব খুশির দিন। কারণ আজ তার ছোটো চাচা আসবে। ছোটো চাচা আসার অর্থই হলো আজ বাসায় অনেক হৈ-হুল্লোড় হবে। তার ছোটো চাচা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। হলে থাকে, মাঝে মাঝেই সময় পেলে নাহিনের কাছে চলে আসে। প্রতিবারই কোনো না কোনো মজার গিফট নিয়ে আসে তার জন্য। নাহিন ঘরে ঢুকে দেখল তার চাচা বসে আছে। সে তাকে একটা ছোট্ট প্যাকেট ধরিয়ে দিল। প্যাকেট খুলে নাহিন খুশিতে লাফিয়ে উঠল- 'আমার নিজের মোবাইল!' কিন্তু পরক্ষণেই আবার মন খারাপ করে ফেলল, তার আম্মু বকবে, এই ভেবে। ছোটো চাচা ওর ভাব দেখে বলল, 'সমস্যা নেই, তোর আম্মু কিছু বলবে না।' খুশিতে এক হাত লাফিয়ে উঠল নাহিন। এরপর থেকে এই মোবাইলটাই ওর সঙ্গী হয়ে উঠল। এই ছবি তুলছে তো এই গান শুনছে। একদিন স্কুলের ক্লাস পার্টির জন্য আম্মুর কাছ থেকে নাহিন ২০০ টাকা নিল। হঠাৎ ওর চোখে পড়ল টাকার ওপর লেখা মোবাইল নম্বর ০১৭১১... মিসড কল প্লিজ। নাহিনের মাথায় হঠাৎ কী জানি দুষ্টবুদ্ধি খেলে গেল। তাই মোবাইল থেকে মিসড কল দিল সে। প্রায় সঙ্গে সঙ্গেই কেউ একজন কল ব্যাক করল। নাহিনের ফোন ধরার সাহস হচ্ছিল না কিন্তু তার কাছে এটা বেশ মজার একটা খেলা মনে হচ্ছিল। ও প্রতিদিনই এই নাম্বারে মিসড কল দেয়। কেউ ব্যাক করে কিন্তু নাহিন ফোন রিসিভ করে না। এভাবে বেশ কয়েক দিন কেটে গেল। একদিন নাহিন সাহস সঞ্চয় করে ফোন রিসিভ করে। এপাশ থেকে নাহিন বলে, 'আমি নাহিন।' কেউ একজন সুরেলা গলায় বলে ওঠে, 'আমি তোমার আপু হই।' নাহিন বেশ মজা পায়। এরপর থেকে যখনই নাহিন একা থাকে তখনই মেয়েটার সঙ্গে কথা বলে। নাহিনের সঙ্গে মেয়েটা অনেক গল্প করে। নাহিন তাকে বাবা, মা, ছোটো চাচ্চু, স্কুলের কথা শোনায়। মেয়েটা তাকে বলে, 'আমি তোমার সঙ্গে দেখা করতে আসব। তোমাকে নিয়ে ঘুরতে যাব, আইসক্রিম খাওয়াব।' একদিন দুপুরবেলা একটা কালো গাড়ি এসে থামে স্কুলের গেটে। অন্যদিনের মতো নাহিন সেদিন স্কুল থেকে বের হয়ে অপেক্ষা করছিল গাড়ির জন্য। একটু পর নাহিন ওর মোবাইলে একটা পরিচিত নম্বর থেকে কল দেখতে পায়। নাহিন জানত আজ তার সঙ্গে দেখা করতে আসবে তার মোবাইলের বন্ধু। নাহিন বুঝতে পারে তাকে কালো গাড়িটা থেকে ইঙ্গিত করতে থাকে এগিয়ে যাওয়ার জন্য। নাহিন দ্বিধা ভাব নিয়ে এগিয়ে যেতে থাকে। হঠাৎ নাহিন টের পায় তার মুখ কেউ চেপে ধরেছে। নাহিন তারস্বরে চেঁচানোর চেষ্টা করে। হঠাৎ করেই সে ধস্তাধস্তির শব্দ শুনতে পায়। ও বুঝতে পারে ওর চাচাকে বলে রাখায় সময়মতো চাচা তার বন্ধুদের নিয়ে এসে হাজির হয়েছে। পরদিন পত্রিকার পাতায় সংবাদ বের হয়: নাহিনের বীরত্বের জন্য শিশু পাচারকারী চক্র ধরা পড়েছে। বাবা এসে আলতো করে নাহিনের মাথার চুল নেড়ে দিয়ে বলেন, 'আমার ছেলেটা তো খুব সাহসী হয়ে গেছে। কিন্তু মোবাইলে না জেনেশুনে কখনো বন্ধুকে বিশ্বাস করতে নেই। তাতে বিপদ হতে পারে।'

HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল

প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

উত্তর

'মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম' আজ নাহিনের খুব খুশির দিন। কারণ আজ তার ছোটো চাচা আসবে। ছোটো চাচা আসার অর্থই হলো আজ বাসায় অনেক হৈ-হুল্লোড় হবে। তার ছোটো চাচা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। হলে থাকে, মাঝে মাঝেই সময় পেলে নাহিনের কাছে চলে আসে। প্রতিবারই কোনো না কোনো মজার গিফট নিয়ে আসে তার জন্য। নাহিন ঘরে ঢুকে দেখল তার চাচা বসে আছে। সে তাকে একটা ছোট্ট প্যাকেট ধরিয়ে দিল। প্যাকেট খুলে নাহিন খুশিতে লাফিয়ে উঠল- 'আমার নিজের মোবাইল!' কিন্তু পরক্ষণেই আবার মন খারাপ করে ফেলল, তার আম্মু বকবে, এই ভেবে। ছোটো চাচা ওর ভাব দেখে বলল, 'সমস্যা নেই, তোর আম্মু কিছু বলবে না।' খুশিতে এক হাত লাফিয়ে উঠল নাহিন। এরপর থেকে এই মোবাইলটাই ওর সঙ্গী হয়ে উঠল। এই ছবি তুলছে তো এই গান শুনছে। একদিন স্কুলের ক্লাস পার্টির জন্য আম্মুর কাছ থেকে নাহিন ২০০ টাকা নিল। হঠাৎ ওর চোখে পড়ল টাকার ওপর লেখা মোবাইল নম্বর ০১৭১১... মিসড কল প্লিজ। নাহিনের মাথায় হঠাৎ কী জানি দুষ্টবুদ্ধি খেলে গেল। তাই মোবাইল থেকে মিসড কল দিল সে। প্রায় সঙ্গে সঙ্গেই কেউ একজন কল ব্যাক করল। নাহিনের ফোন ধরার সাহস হচ্ছিল না কিন্তু তার কাছে এটা বেশ মজার একটা খেলা মনে হচ্ছিল। ও প্রতিদিনই এই নাম্বারে মিসড কল দেয়। কেউ ব্যাক করে কিন্তু নাহিন ফোন রিসিভ করে না। এভাবে বেশ কয়েক দিন কেটে গেল। একদিন নাহিন সাহস সঞ্চয় করে ফোন রিসিভ করে। এপাশ থেকে নাহিন বলে, 'আমি নাহিন।' কেউ একজন সুরেলা গলায় বলে ওঠে, 'আমি তোমার আপু হই।' নাহিন বেশ মজা পায়। এরপর থেকে যখনই নাহিন একা থাকে তখনই মেয়েটার সঙ্গে কথা বলে। নাহিনের সঙ্গে মেয়েটা অনেক গল্প করে। নাহিন তাকে বাবা, মা, ছোটো চাচ্চু, স্কুলের কথা শোনায়। মেয়েটা তাকে বলে, 'আমি তোমার সঙ্গে দেখা করতে আসব। তোমাকে নিয়ে ঘুরতে যাব, আইসক্রিম খাওয়াব।' একদিন দুপুরবেলা একটা কালো গাড়ি এসে থামে স্কুলের গেটে। অন্যদিনের মতো নাহিন সেদিন স্কুল থেকে বের হয়ে অপেক্ষা করছিল গাড়ির জন্য। একটু পর নাহিন ওর মোবাইলে একটা পরিচিত নম্বর থেকে কল দেখতে পায়। নাহিন জানত আজ তার সঙ্গে দেখা করতে আসবে তার মোবাইলের বন্ধু। নাহিন বুঝতে পারে তাকে কালো গাড়িটা থেকে ইঙ্গিত করতে থাকে এগিয়ে যাওয়ার জন্য। নাহিন দ্বিধা ভাব নিয়ে এগিয়ে যেতে থাকে। হঠাৎ নাহিন টের পায় তার মুখ কেউ চেপে ধরেছে। নাহিন তারস্বরে চেঁচানোর চেষ্টা করে। হঠাৎ করেই সে ধস্তাধস্তির শব্দ শুনতে পায়। ও বুঝতে পারে ওর চাচাকে বলে রাখায় সময়মতো চাচা তার বন্ধুদের নিয়ে এসে হাজির হয়েছে। পরদিন পত্রিকার পাতায় সংবাদ বের হয়: নাহিনের বীরত্বের জন্য শিশু পাচারকারী চক্র ধরা পড়েছে। বাবা এসে আলতো করে নাহিনের মাথার চুল নেড়ে দিয়ে বলেন, 'আমার ছেলেটা তো খুব সাহসী হয়ে গেছে। কিন্তু মোবাইলে না জেনেশুনে কখনো বন্ধুকে বিশ্বাস করতে নেই। তাতে বিপদ হতে পারে।'
HSCBangla 2nd Paperসংলাপ রচনা/খুদে গল্প রচনাJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রদত্ত উদ্দীপক অনুসারে রক্তদানের পুণ্য শীর্ষক একটি খুদে গল্প রচনা করো:

প্রদত্ত উদ্দীপক অনুসারে রক্তদানের পুণ্য শীর্ষক একটি খুদে গল্প রচনা করো:

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

Barisal

অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

Barisal

অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

Barisal

জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

Barisal

জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

Jessore

যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

Jessore

যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

Jessore

বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

Jessore

বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.প্রদত্ত উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প লেখো : প্রকৃতি তাকে খুব টানে । তাই প্রতিবারের মতো শীতের ছুটিতে সে এসেছে পরিচিত প্রকৃতির কোলে। কিন্তু সারি সারি গাছ উজাড় হতে দেখে তার হৃদয়ে ওঠে বেদনার ঝড় ldots\ldots

Sylhet

প্রদত্ত উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প লেখো : প্রকৃতি তাকে খুব টানে । তাই প্রতিবারের মতো শীতের ছুটিতে সে এসেছে পরিচিত প্রকৃতির কোলে। কিন্তু সারি সারি গাছ উজাড় হতে দেখে তার হৃদয়ে ওঠে বেদনার ঝড় ldots\ldots

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রদত্ত উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প লেখো : প্রকৃতি তাকে খুব টানে । তাই প্রতিবারের মতো শীতের ছুটিতে সে এসেছে পরিচিত প্রকৃতির কোলে। কিন্তু সারি সারি গাছ উজাড় হতে দেখে তার হৃদয়ে ওঠে বেদনার ঝড় ldots\ldots

Sylhet

প্রদত্ত উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প লেখো : প্রকৃতি তাকে খুব টানে । তাই প্রতিবারের মতো শীতের ছুটিতে সে এসেছে পরিচিত প্রকৃতির কোলে। কিন্তু সারি সারি গাছ উজাড় হতে দেখে তার হৃদয়ে ওঠে বেদনার ঝড় ldots\ldots

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রদত্ত উদ্দীপক অনুসারে রক্তদানের পুণ্য শীর্ষক একটি খুদে গল্প রচনা করো:নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।প্রদত্ত উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প লেখো : প্রকৃতি তাকে খুব টানে । তাই প্রতিবাপ্রদত্ত উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প লেখো : প্রকৃতি তাকে খুব টানে । তাই প্রতিবা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।