শেয়ারFacebookWhatsApp

সাম্প্রতিক 'জঙ্গিবাদ' সমস্যা প্রসঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকের সংলাপ রচনা করো।

উত্তর: সাম্প্রতিক 'জঙ্গিবাদ' সমস্যা প্রসঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকের সংলাপ শিক্ষার্থী : আসসালামু আলাইকুম স্যার। শিক্ষক : ওয়ালাইকুম আসসালাম। কী খবর রাতুল? কেমন আছ? শিক্ষার্থী : আমি খুব একটা ভালো নেই। একটা বিষয় নিয়ে আমি অনেক চিন্তিত। তাই আপনার সাথে বিষয়টা নিয়ে আলাপ করতে এসেছি। শিক্ষক : বসো, বসো। কী এমন বিষয় যার জন্য তোমার মন ভালো নেই? আমাকে খুলে বলো। শিক্ষার্থী : স্যার, ইদানীং আমাদের দেশে জঙ্গিবাদ নিয়ে আমি বেশ আতঙ্কিত। আমার তো মনে হচ্ছে দেশে থাকাটাই আর নিরাপদ না। শিক্ষক : শান্ত হও রাতুল। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। দেখ, এই জঙ্গিবাদ শুধু আমাদের দেশেরই সমস্যা না। এটা এখন সারা বিশ্বের সমস্যা। তাই তুমি এই দেশ ছেড়ে যেখানেই যাও সেখানেও তোমাকে এই সমস্যার সম্মুখীন হতে হবে। টেলিভিশন আর সংবাদপত্রে তুমি দেখোনি রোজই বিশ্বের কোথাও না কোথাও জঙ্গি হামলা হচ্ছে। দরিদ্র, উন্নয়নশীল কিংবা উন্নত- কোনো দেশই বাদ যাচ্ছে না এই জঙ্গি হামলা থেকে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইরাক, সিরিয়া, মিশর, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা আর আমাদের দেশের কথা না হয় বাদই দিলাম। শিক্ষার্থী : কিন্তু স্যার এই জঙ্গিবাদ উত্থানের কারণ কী? শিক্ষক : এটা তো এক কথায় বলা যাবে না। তবে আমার মনে হয়েছে বিশ্বের সাম্রাজ্যবাদী শাসকদের অপরাজনীতির ফসল এই জঙ্গিবাদ। তাছাড়া ধর্ম ও জাতীয়তা সম্পর্কে মানুষের উগ্র মনোভাব এবং জ্ঞানের অভাব এই জঙ্গিবাদ উত্থানের পেছনে প্রভাবকের ভূমিকা রাখছে। শিক্ষার্থী : তাহলে কি আমরা এই জঙ্গিবাদের কাছে জিম্মি হয়েই থাকব? শিক্ষক : না। আমাদের দেশে জঙ্গিবাদ নির্মূলে সরকারি- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। কিন্তু আমার মনে হয় শুধু অভিযান পরিচালনাই জঙ্গিবাদ নির্মূল করার জন্য যথেষ্ট নয়। শিক্ষার্থী : জঙ্গিবাদ নির্মূল করতে আর কী করা যেতে পারে? শিক্ষক : এ ব্যাপারে আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। সুযোগসন্ধানীদের কোনো রকম, ধর্মীয় বা রাজনৈতিক অপব্যাখ্যায় প্রারোচিত না হয়ে সত্য ও সঠিক জ্ঞান অর্জন করতে হবে। তুমি হয়তো দেখেছ আমাদের দেশে যারা জঙ্গি হামলায় অংশ নিয়েছে তাদের অধিকাংশই তরুণ এবং শিক্ষার্থী। তাদের কেউই কিন্তু পেশাদার সন্ত্রাসী না। তারা ধর্মীয় অপব্যাখ্যায় অনুপ্রাণিত হয়ে মিথ্যাকে সত্য ভেবে সেই 'সত্যে'র জন্য আত্মঘাতী হয়ে উঠেছে, জঙ্গি হয়ে উঠেছে। তাই এ ব্যাপারে সবাইকেই সচেতন থাকতে হবে। আমাদের প্রতিবেশীদের সম্পর্কেও খোঁজ খবর রাখতে হবে। আত্মকেন্দ্রিক হয়ে না থেকে সমাজে পরস্পরের সাথে পরস্পরের ওঠা-বসা, সামাজিকতা ও সহমর্মিতা এই জঙ্গিবাদ নির্মূল একটা বড় ভূমিকা রাখতে পারে বলে আমার ধারণা। শিক্ষার্থী : স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমার মন এখন অনেকটা শান্ত হয়েছে। আজ তাহলে চলি স্যার। শিক্ষক : ঠিক আছে যাও। ভালো থেকো। শিক্ষার্থী : খোদা হাফেজ। শিক্ষক : খোদা হাফেজ।

HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল

সাম্প্রতিক 'জঙ্গিবাদ' সমস্যা প্রসঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকের সংলাপ রচনা করো।

উত্তর

সাম্প্রতিক 'জঙ্গিবাদ' সমস্যা প্রসঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকের সংলাপ শিক্ষার্থী : আসসালামু আলাইকুম স্যার। শিক্ষক : ওয়ালাইকুম আসসালাম। কী খবর রাতুল? কেমন আছ? শিক্ষার্থী : আমি খুব একটা ভালো নেই। একটা বিষয় নিয়ে আমি অনেক চিন্তিত। তাই আপনার সাথে বিষয়টা নিয়ে আলাপ করতে এসেছি। শিক্ষক : বসো, বসো। কী এমন বিষয় যার জন্য তোমার মন ভালো নেই? আমাকে খুলে বলো। শিক্ষার্থী : স্যার, ইদানীং আমাদের দেশে জঙ্গিবাদ নিয়ে আমি বেশ আতঙ্কিত। আমার তো মনে হচ্ছে দেশে থাকাটাই আর নিরাপদ না। শিক্ষক : শান্ত হও রাতুল। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। দেখ, এই জঙ্গিবাদ শুধু আমাদের দেশেরই সমস্যা না। এটা এখন সারা বিশ্বের সমস্যা। তাই তুমি এই দেশ ছেড়ে যেখানেই যাও সেখানেও তোমাকে এই সমস্যার সম্মুখীন হতে হবে। টেলিভিশন আর সংবাদপত্রে তুমি দেখোনি রোজই বিশ্বের কোথাও না কোথাও জঙ্গি হামলা হচ্ছে। দরিদ্র, উন্নয়নশীল কিংবা উন্নত- কোনো দেশই বাদ যাচ্ছে না এই জঙ্গি হামলা থেকে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইরাক, সিরিয়া, মিশর, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা আর আমাদের দেশের কথা না হয় বাদই দিলাম। শিক্ষার্থী : কিন্তু স্যার এই জঙ্গিবাদ উত্থানের কারণ কী? শিক্ষক : এটা তো এক কথায় বলা যাবে না। তবে আমার মনে হয়েছে বিশ্বের সাম্রাজ্যবাদী শাসকদের অপরাজনীতির ফসল এই জঙ্গিবাদ। তাছাড়া ধর্ম ও জাতীয়তা সম্পর্কে মানুষের উগ্র মনোভাব এবং জ্ঞানের অভাব এই জঙ্গিবাদ উত্থানের পেছনে প্রভাবকের ভূমিকা রাখছে। শিক্ষার্থী : তাহলে কি আমরা এই জঙ্গিবাদের কাছে জিম্মি হয়েই থাকব? শিক্ষক : না। আমাদের দেশে জঙ্গিবাদ নির্মূলে সরকারি- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। কিন্তু আমার মনে হয় শুধু অভিযান পরিচালনাই জঙ্গিবাদ নির্মূল করার জন্য যথেষ্ট নয়। শিক্ষার্থী : জঙ্গিবাদ নির্মূল করতে আর কী করা যেতে পারে? শিক্ষক : এ ব্যাপারে আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। সুযোগসন্ধানীদের কোনো রকম, ধর্মীয় বা রাজনৈতিক অপব্যাখ্যায় প্রারোচিত না হয়ে সত্য ও সঠিক জ্ঞান অর্জন করতে হবে। তুমি হয়তো দেখেছ আমাদের দেশে যারা জঙ্গি হামলায় অংশ নিয়েছে তাদের অধিকাংশই তরুণ এবং শিক্ষার্থী। তাদের কেউই কিন্তু পেশাদার সন্ত্রাসী না। তারা ধর্মীয় অপব্যাখ্যায় অনুপ্রাণিত হয়ে মিথ্যাকে সত্য ভেবে সেই 'সত্যে'র জন্য আত্মঘাতী হয়ে উঠেছে, জঙ্গি হয়ে উঠেছে। তাই এ ব্যাপারে সবাইকেই সচেতন থাকতে হবে। আমাদের প্রতিবেশীদের সম্পর্কেও খোঁজ খবর রাখতে হবে। আত্মকেন্দ্রিক হয়ে না থেকে সমাজে পরস্পরের সাথে পরস্পরের ওঠা-বসা, সামাজিকতা ও সহমর্মিতা এই জঙ্গিবাদ নির্মূল একটা বড় ভূমিকা রাখতে পারে বলে আমার ধারণা। শিক্ষার্থী : স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমার মন এখন অনেকটা শান্ত হয়েছে। আজ তাহলে চলি স্যার। শিক্ষক : ঠিক আছে যাও। ভালো থেকো। শিক্ষার্থী : খোদা হাফেজ। শিক্ষক : খোদা হাফেজ।
HSCBangla 2nd Paperসংলাপ রচনা/খুদে গল্প রচনাSylhet
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রদত্ত উদ্দীপক অনুসারে রক্তদানের পুণ্য শীর্ষক একটি খুদে গল্প রচনা করো:

প্রদত্ত উদ্দীপক অনুসারে রক্তদানের পুণ্য শীর্ষক একটি খুদে গল্প রচনা করো:

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

Barisal

অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

Barisal

অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

Barisal

জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

Barisal

জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

Jessore

যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

Jessore

যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

Jessore

প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

Jessore

প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

Jessore

বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

Jessore

বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রদত্ত উদ্দীপক অনুসারে রক্তদানের পুণ্য শীর্ষক একটি খুদে গল্প রচনা করো:নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।