সারাংশ লেখো: স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমনি স্বাধীনতা রক্ষার জন্যও প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতা। সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক তাদের আবেদন- নিবেদনে ফল হয় না। যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দু'চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হয়, দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু মানুষকে জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে তাকে সে কষ্ট সহ্য না করে উপায় নেই।
উত্তর: সারাংশ: স্বাধীনতা অর্জন ও রক্ষা উভয়ই খুব কঠিন কাজ। স্বাধীনতা পাওয়ার জন্য যেমন ত্যাগ-তিতিক্ষা ও সাধনার প্রয়োজন তেমনই তা রক্ষার জন্য সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, কঠোর পরিশ্রম ও সাধনার প্রয়োজন। যে জাতির অধিকাংশ মানুষ অন্যায়কারী ও মিথ্যাচারী সেখানে সত্যনিষ্ঠ ব্যক্তিকে দুর্ভোগ পোহাতে হয়।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর