সারাংশ লেখো: আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়।
উত্তর: সারাংশ: বর্তমান পৃথিবীতে মানুষ নেশাগ্রস্তের মতো ধন সম্পদের পেছনে ধাবমান। অর্থের এ অন্ধ নেশা মানুষের আত্মবিনাশের পথকেই প্রশস্ত করছে। অথচ এ অবস্থা থেকে উত্তরণের জন্য এখনই এ নেশা পরিত্যাগ করা প্রয়োজন।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর