সারাংশ লেখ: প্রকৃত জ্ঞানের স্পৃহা ছাড়া শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়। তখন পরীক্ষা পাসটাই বড় হয়। এতে পরীক্ষা পাস করা লোকের অভাব না থাকলেও জ্ঞানীর অভাব দেখা দেয়। পরীক্ষা পাসের মোহ যদি ছাত্রছাত্রীদের উৎকণ্ঠিত রাখে, তবে জ্ঞান নির্বাসনে চলে যায়। পৃথিবীতে অক্ষয় আসন লাভের জন্য তরুণ সমাজকে জ্ঞানের প্রতি উৎসাহী করে তুলতে হবে। পরীক্ষা পাসের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না।
উত্তর: সারাংশঃ তরুণ সমাজ পরীক্ষা পাশের জন্যে ব্যতিব্যস্ত হলেও প্রকৃত জ্ঞানচর্চার প্রতি তাদের অনুরাগ নেই। জ্ঞানস্পৃহাহীন শিক্ষা দেশ ও জাতির জন্যে কল্যাণকর হতে পারে না। তাই তরুণ সমাজকে প্রকৃত জ্ঞান অর্জনের জন্যে সচেষ্ট হতে হবে এবং জাতির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর