উচ্চশিক্ষা স্তরে 'বিষয় নির্বাচনের গুরুত্ব প্রসঙ্গে দুই বন্ধুর সংলাপ রচনা কর।
উত্তর: ফরাস : কেমন আছো? মিতুল : ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। ফরাস : আমিও ভাল আছি। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি পড়াশোনা নিয়ে দীর্ঘদিন ব্যস্ত ছিলাম। তাই তোমার সাথে দেখা হয়নি। মিতুল : তারপরে তোমার কি খবর? কোথায় ভর্তি হয়েছো? ফরাস : এখনো কোথাও ভর্তি হইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি। মিতুল : বাহ! খুবই ভালো। তা,তোমার মেধা স্থান কত? ফরাস : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬৯ তম আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ৯৮ তম। মিতুল : খুবই ভালো করেছো। তা কোন বিষয়ে ভর্তি হবে, তা নিয়ে কিছু ভেবেছো? ফরাস : এটা নিয়ে খুবই দ্বিধায় আছি। বড়দের পরামর্শ নিচ্ছি। মিতুল : দেখো ফরাস,উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে হবে না পারলে সারা জীবন ভুগতে হয়। ফরাস : তুমি ঠিকই বলেছ, এ বিষয়ে আমি খুবই চিন্তায় আছি। তুমি আমাকে কোন সাহায্য করতে পারবে? মিতুল : আমি মনে করি এ বিষয়টি নিয়ে তোমাকে ভাবতে হবে। তুমি বুঝতে পারবে কোন বিষয়ে তোমার ভালো করার সম্ভাবনা আছে। ফরাস : আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি প্রথম পছন্দ দিয়েছি। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি আমার প্রথম পছন্দ দিয়েছে। মিতুল : কিসের ভিত্তিতে এই পছন্দ দিয়েছো? ফরাস : বর্তমানে ইংরেজের চাহিদা সবখানে রয়েছে। সেটা ভেবে পছন্দের তালিকায় রেখেছি। আবার অর্থনীতি ও বর্তমানে ভালো চাহিদা আছে বলে এ বিষয়কে প্রাধান্য দিচ্ছি। মিতুল : উচ্চশিক্ষার ক্ষেত্রে তোমাকে কয়েকটি বিষয় বিবেচনা রাখা প্রয়োজন। যে বিষয়ে তুমি পছন্দ করবে তার ওপর তোমার আগ্রহ পারদর্শিতা কতটা আছে। তুমি যদি ওই বিষয়ে ভালো ফলাফল করতে না পারো তাহলে চাহিদা থাকলেও সেই বিষয় না নেওয়া উত্তম। আবার তুমি যদি কোন বিষয়ে ভালো ফলাফল করার সম্ভাবনা আছে এবং সেই বিষয়ে উচ্চতর শিক্ষার পর্যায়ে সুযোগ থাকে তবে আমি মনে করি সেই বিষয়ে উচ্চশিক্ষার জন্য বাছাই করা প্রয়োজন। ফরাস : আমি তোমার কথা বুঝতে পেরেছি। আমি অবশ্যই এভাবে ভাবি নি। যাইহোক, আমার স্বপ্ন আমি ইংরেজি ভাষায় দক্ষ হব। করে ইংরেজির প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করার ভূমিকা রাখব। মিতুল : তুমি উচ্চশিক্ষায় তোমার আগ্রহ, পারদর্শিতা ও সম্ভাবনা এই তিনটি বিষয় মাথায় রেখে বিষয় নির্ধারণ করো। প্রয়োজনে আরো ভাবো ও যারা সফল হয়েছে তাদের সাথে পরামর্শ কর। ফরাস :তোমাকে ধন্যবাদ মিতুল। তোমার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পেলাম। তোমার পরামর্শ বিবেচনায় রাখছি। মিতুল : তোমাকেও ধন্যবাদ। আজ আসি। ফরাস :ধন্যবাদ।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
উচ্চশিক্ষা স্তরে 'বিষয় নির্বাচনের গুরুত্ব প্রসঙ্গে দুই বন্ধুর সংলাপ রচনা কর।
উত্তর