করোনা ভাইরাসের বিস্তার বোধ সতর্কতা বিষয়ে দুই শিক্ষার্থীর সংলাপ রচনা কর।
উত্তর: সুমনা : কেমন আছো তাবাসসুম? তাবাসসুম : ভালো আছি, তুমি কেমন আছো? সুমনা : আমিও ভাল আছি, তবে খুব একটা নয়। তাবাসসুম : কেন, কি হয়েছে? শরীর খারাপ? সুমনা : শরীর খারাপ না, দুইদিন ধরে প্রচন্ড সর্দি লেগেছে, মাথা ব্যথা ও আছে। আবার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। তাবাসসুম : ওহো! তোমার চোখ প্রচন্ড লাল দেখাচ্ছে। চিকিৎসা নিচ্ছ তো? সুমনা : হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়েছিলাম। তিনি বললেন, বায়ু পরিবর্তনের ফলে আমার মৌসুমী সর্দি জ্বর হয়েছে। তাবাসসুম :আচ্ছা তারপর? সুমনা : আমার মনের মধ্যে খুব ভয় ছিল, আমি করনায় আক্রান্ত হওয়া নিয়ে ভেতর ভেতর খুব উদ্বিগ্ন ছিলাম। তারপর যথারীতি নেগেটিভ রিপোর্ট এসেছে। আমি যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। তাবাসসুম : যাক, ভালোই হলো। যদিও করোনার প্রাদুর ভাব অনেকাংশে স্থিমিত হয়ে পড়েছে, ও এর বিস্তার বোধ সবাইকে সচেতন থাকতে হবে। সুমনা : তা তো বটেই। তুমি জেনে থাকবে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার এখনো শূন্য কোটায় আসেনি। প্রতিনি কিছু মানুষ আক্রান্ত হচ্ছে এ প্রানভাতে ভাইরাসে। তাবাসসুম : আক্রান্ত তো হচ্ছে, কোন কোন কর্নার মৃত্যুর খবর ও শোনা যাচ্ছে। সুতরাং করণা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রিত আছে, এমনটা ভাবা সম্পূর্ণ অনুচিত। সুমনা : আমি মনে করি, কর্নার বিস্তার রোধে সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরী। কিন্তু এক্ষেত্রে করণীয় কি হতে পারে? তাবাসসুম : করণীয় তো আমাদের জানাই আছে। সর্বত্র জনসমাগম এড়িয়ে চলা। বাইরে বের হলে সর্বদা মাস্ক পরিধান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া। সুমনা : আর হাতে কাশির ক্ষেত্রে রুমাল কিংবা টিস্যু ব্যবহার করা, কর্নার উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো , করো নাই পজিটিভ হলে নিয়মমাফিক হোম কোয়ারেন্টেনে থাকা। তাবাসসুম : ঠিক বলেছ, এভাবে সতর্কতা অবলম্বনের মাধ্যমে করণা প্রতিরোধ করা সম্ভব। সুমনা : পাশাপাশি জন সচেতনতা ও বৃদ্ধি করতে হবে। মানুষকে স্বাস্থ্যবিধে মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে। তাবাসসুম : আমাদের সবার দায়িত্বশীল আচরণই পারে কর্নার প্রভাব মোকাবেলা করতে। সুমনা : ঠিক বলেছ, আজ অনেক কথা হয়েছে, আল্লাহ হাফেজ। তাবাসসুম : আল্লাহ হাফেজ।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
করোনা ভাইরাসের বিস্তার বোধ সতর্কতা বিষয়ে দুই শিক্ষার্থীর সংলাপ রচনা কর।
উত্তর