বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর: কালাম : কেমন আছিস দোসত? তোর হাতে ওটা কী বই? জালাল : ভালো। তুই? এটা কবি আল মাহমুদের শ্রেষ্ঠ কবিতা । কালাম : হ্যাঁ, ভালো। এক কবি বলেছেন 'পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই।' জালাল : কবি ঠিক কথাই বলেছেন। পড়ে পড়েই মানুষ জ্ঞানের আলোয় আলোকিত হয়। কালাম : আসলেই বই না পড়লে মানুষের দৃষ্টি খোলে না, মনের চোখ ফোটে না। জালাল : মনের চোখ না ফুটলে, মনের দরোজা না খুললে তো সবই অন্ধকার। কালাম : বই পড়েই মানুষ তার হৃদয়কে আলোকিত করতে পারে। দূর করতে পারে সব সংকীর্ণতা। জালাল : বই পড়েই আমরা জানতে পারি আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে। যা আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়। কালাম : শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও অনেক বিষয়ে আমাদের পড়া উচিত। জালাল : জানার জন্য বিষয় বৈচিত্র্যের অভাব নেই। আমি আমার প্রয়োজনকে সামনে রেখে নিজেকে সমৃদ্ধ করতে পারি বই পড়ার মাধ্যমে। কালাম : সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, ধর্ম ও নৈতিকতা সব বিষয়েই বই রয়েছে। জালাল : তবে বই পড়ার ব্যাপারে সবাইকে আগ্রহী করে তোলার জন্য কিছু কার্যকর পদক্ষেপ থাকা উচিত বলে আমি মনে করি। কালাম : হ্যাঁ, এক্ষেত্রে সরকার এবং বেসরকারি সামাজিক সংগঠন গণসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে পারে জালাল : মিডিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কালাম : আসলে আমাদের সবাইকেই সচেতন হতে হবে বই পড়ার ক্ষেত্রে। জালাল : আমরা সবাই সচেতন হলে একদিকে যেমন বই পড়ে আনন্দ পাব তেমনই জাতি হিসেবে আমরা হতে পারব মর্যাদাবান আলোকিত মানুষ। চল, সবাইকে উদ্বুদ্ধ করার জন্য কাজে নেমে পড়ি।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর