'দেশপ্রেম' শিরোনামে একটি খুদে গল্প লেখ।
উত্তর: দেশপ্রেম ছোটবেলা থেকেই পালন করে আসছি আমাদের বাংলাদেশের জাতীয় উৎসবগুলো। তখন উৎসবগুলোর তাৎপর্যটা আমি যানতাম না, তবে উৎসবগুলো খুব আনন্দ সহকারে উদযাপন করতাম। শুনেছি দেশ থেকে কেও যদি বাহিরে কোথাও যায় তখন সেখানে গিয়ে দেশের প্রতি টানটা তার বেড়ে যায় আর সবসময় যেন শুধু তার দেশের কথাই মনে পড়ে। আর নিজের দেশের কোন মানুষ দেখলে তো যেন আর কোন ব্যপারই নেই ছুটে গিয়ে তার সাথে কথা বলা যেন অনস্বীকার্য হয়ে পড়ে। কিছুদিন আগেই আমি দেশের বাহির লন্ডন থেকে বেড়িয়ে আসলাম। প্রথম যখন আমি লন্ডন এয়ারপোর্ট থেকে বাহিরে বের হই তখন আশেপাশে নিজেকে যেন আমার একলা মনে হচ্ছিল এবং তখন কিছুটা ভয় ও যেন লাগছিল। কিছুটা সাহস করে একটি ট্যাক্সি ঠিক করে সেখানকার একটি হোটেলে পৌঁছাই। হোটেল থেকে যখনই আমি বাহির বের হতাম তখন শুধু দেখতাম বাংলাদেশের কোন মানুষ আশেপাশে দেখা যায় কিনা। একদিন আমি হোটেল থেকে বের হয়েই দেখি একজন বাংলাদেশি ব্যক্তি হোটেলের সামনের রাস্তায় দাঁড়িয়ে ঐ দেশি একজনের সাথে কথা বলছিল। তখন আমি দোঁড়ে গিয়ে তার সাথে কথা বলার জন্যে যেই তাকে ডাকি সেই তিনি খুব আনন্দ সহকারে আমার দিকে এগিয়ে এসে শুভেচ্ছা জানাল এবং আমার সাথে কুশল বিনিময় করল। এরপর তিনি আমাকে সেখানকার বাংলাদেশিদের সাথে পরিচয় ও করান। তাদের সাথে কথা বলে একটা কথায় বুঝি যে তারা দেশকে অনেক মিস করে। এবং এও বুঝলাম নিজের দেশ থেকে মূল্যবান অন্য কোনো দেশ হয় না। যারা দেশে থেকে ও দেশের কথা ভাবে না শুধু দেশকে ভালোবাসে এই কথাটি সবসময় বলে বেড়ায় আমার মতে তারা প্রকৃত দেশ প্রেমিক নয়। কারণ দেশের জন্য অন্তত সামান্য কিছু করার লক্ষ্যই হলো প্রকৃত দেশ প্রেমিকের উদ্দেশ্য। আমার মতে এটাই হলো দেশপ্রেম।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
'দেশপ্রেম' শিরোনামে একটি খুদে গল্প লেখ।
উত্তর