'পথশিশু' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।
উত্তর: পথশিশু ঢাকার ব্যস্ততম সড়কের এক পাশে বসে আছে ছোট্ট ছেলেটি, নাম জাকির। বয়স বড়জোর আট-নয় বছর। পরনে ময়লা, ছেঁড়া জামা, চোখে একরাশ ক্লান্তি। কখনো রিকশার পাশে গিয়ে হাত বাড়ায়, কখনো বাসের জানালা দিয়ে উঁকি দিয়ে ভিক্ষা চায়। কেউ দয়া করে কয়েন ছুড়ে দেয়, কেউবা তাকিয়েও দেখে না। জাকিরের কোনো ঠিকানা নেই। বাবা-মা দুজনেই কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তখন সে মাত্র পাঁচ বছরের শিশু। গ্রামের দাদির কাছে কিছুদিন থাকলেও অভাবের কারণে একদিন ট্রেনে উঠে ঢাকায় চলে আসে। তারপর থেকে এই ফুটপাতই তার বাড়ি, আকাশটাই তার ছাদ। আজ সকাল থেকে কিছুই খায়নি সে। ক্ষুধার জ্বালায় পেট চোঁ-চোঁ করছে। হাতে মাত্র তিন টাকা আছে, যা দিয়ে কিছুই কেনা সম্ভব নয়। তাই সে ভেবে নিল, আজকেও হয়তো না খেয়েই থাকতে হবে। ঠিক তখনই জাকিরের চোখ পড়ল ফুটপাতের এক পাশে বসে থাকা আরেকটি ছেলের ওপর, বয়সও তার সমান হবে। কিন্তু তার হাতে একটা পাউরুটি! জাকির দ্বিধা নিয়ে ছেলেটির কাছে গেল। 'ভাই, তুমি কি আমাকে একটু খাবার দিতে পারবে?' ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর তার পাউরুটির অর্ধেকটা জাকিরের দিকে বাড়িয়ে দিল। 'নাও, এটা খাও। আমার নাম হারুন। তুমি?' 'আমি জাকির। দুইজন একসঙ্গে বসে খাবার খেল। জাকির অনুভব করল, অনেকদিন পর কেউ তাকে এত আপন করে কথা বলল। খাবার শেষ হওয়ার পর দুইজন একসঙ্গে বসে খাবার খেল। জাকির অনুভব করল, অনেকদিন পর কেউ তাকে এত আপন করে কথা বলল। খাবার শেষ হওয়ার পর হারুন বলল, 'এইভাবে হাত পেতে থাকার চেয়ে যদি কিছু কাজ করতাম, তাহলে ভালো হতো, তাই না?' জাকির মাথা নাড়ল, 'কিন্তু আমাদের কাজ দেবে কে? পড়াশোনাও তো জানি না!' হারুন হেসে বলল, 'আমি একটা হোটেলে কাজ করতাম। মালিক খুব ভালো ছিলেন। কিন্তু অসুস্থ হয়ে যাওয়ায় কাজ ছেড়ে দিতে হলো। চাইলে চল, আমরা আবার খোঁজ করি।' জাকির রাজি হলো। দুজন মিলে সারা দিন শহরের বিভিন্ন জায়গায় কাজ খুঁজল। অবশেষে এক ছোট্ট চায়ের দোকানে মালিক তাদের কাজ দিতে রাজি হলেন। শর্ত একটাই- কাজের ফাঁকে ফাঁকে তারা লেখাপড়া করবে! দোকানের মালিক রাতে গরিব শিশুদের জন্য পড়ার ব্যবস্থা করেছেন। শুনে জাকির আর হারুন আনন্দে আত্মহারা হয়ে গেল। সন্ধ্যা নামল। ফুটপাতের আলো জ্বলল। কিন্তু জাকিরের জীবনে আজ এক নতুন আলো জ্বলে উঠেছে। এবার আর তাকে না খেয়ে থাকতে হবে না। আর এই প্রথমবারের মতো সে লেখাপড়ার সুযোগ পেতে চলেছে। আকাশের দিকে তাকিয়ে জাকির মনে মনে বলল, 'আজ পথশিশু হলেও একদিন আমি বড় হবো, ভালো মানুষ হবো!'
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
'পথশিশু' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।
উত্তর