কোটা সংস্কার প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর: কোটা সংস্কার প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রফিক: এই তানিম, কেমন আছিস? তানিম: ভালো আছি। তুই কেমন আছিস? রফিক: আমি ভালোই আছি। কিন্তু জানিস, কোটা সংস্কার সংক্রান্ত বর্তমান শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অনেক আলোচনা হচ্ছে? তানিম: হ্যাঁ, বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। আমি মনে করি, মেধার মূল্যায়ন নিশ্চিত করতে চাইলে একটি কার্যকর ও ন্যায়সংগত নিয়োগব্যবস্থা প্রয়োজন। রফিক: ঠিক বলেছিস। তবে সরকারি চাকরিতে কিছু বিশেষ শ্রেণির জন্য' কোটা রাখা দরকার, কিন্তু অতিরিক্ত কোটাপ্রথা মেধাবীদের জন্য বাধা হয়ে দাঁড়ালে তা অবশ্যই সংস্কার করা উচিত। তানিম: একদম ঠিক। অনেক মেধাবী শিক্ষার্থী কোটার কারণে চাকরি থেকে বঞ্চিত হয়। তাই একটি সমতাভিত্তিক প্রতিযোগিতা সৃষ্টি করতে চাইলে কোটাব্যবস্থা যৌক্তিক সীমায় আনা দরকার। রফিক: এখন শিক্ষার্থীরা ন্যায্য দাবি তুলছে, কিন্তু সরকার ও. শিক্ষার্থীদের মধ্যে সুসংবাদপূর্ণ আলোচনা হওয়া উচিত, যাতে সমাধান বের হয়। তানিম: তাই তো। আবার সংবিধান অনুযায়ী সবাই সমান সুযোগ পাওয়ার অধিকারী। তাই রাষ্ট্রের উচিত ন্যায়বিচার নিশ্চিত করা। রফিক: আশা করি, সরকার যৌক্তিক সিদ্ধান্ত নেবে। তাহলে, আজকের মতো চলি, দেখা হবে আবার। তানিম: ঠিক আছে, ভালো থাকিস। যেকোনো ন্যায়সংগত দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে। বিদায়!
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
কোটা সংস্কার প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর