প্রদত্ত উদ্দীপক অনুসরণে "স্বাধীনতার স্বপ্ন” শিরোনামে একটি খুদে গল্প লেখ: বিষণ্ণ চিত্তে অয়ন ভাবছে মুক্তিযুদ্ধ কি ব্যর্থ হয়েছে? কেবল পতাকা বদলের মধ্যে যুদ্ধের সাফল্য বোঝা যায় না। [গণিত] ..
উত্তর: স্বাধীনতার স্বপ্ন বিষণ্ণ চিত্তে অয়ন ভাবছে মুক্তিযুদ্ধ কি ব্যর্থ হয়েছে? কেবল পতাকা বদলের মধ্যে যুদ্ধের সাফল্য বোঝা যায় না।... অয়নের চারপাশের বাস্তবতা তাকে প্রতিনিয়ত হতাশ করে। দুর্নীতি, বৈষম্য আর ন্যায়বিচারের অভাব দেখে তার মনে হয়, এই কি সেই স্বপ্নের দেশ, যার জন্য লাখো মানুষ জীবন দিয়েছিল? রাস্তায় ফুটপাতে শুয়ে থাকা মানুষ, শিক্ষার অভাবে ছিটকে পড়া শিশু, হাসপাতালের বেহাল দশা এসব দেখে তার হৃদয়ে একটাই প্রশ্ন গুঞ্জরিত হয়, "কেবল পতাকা বদল কি যথেষ্ট ছিল? মুক্তিযুদ্ধ কি শুধুই একটি ইতিহাসের পাতা?" রাতে বাড়ি ফিরে মায়ের ছবির দিকে তাকিয়ে থাকল অয়ন। ছবির ফ্রেমে থাকা হাস্যোজ্জ্বল মুখটা তাকে মনে করিয়ে দিল, তার মা কখনো হাল ছাড়েননি। বাবার মৃত্যু, আর্থিক সংকট সবকিছু সহ্য করেও তিনি মাথা উঁচু করে জীবনযুদ্ধে লড়াই করেছেন। অয়ন ভাবল, "আমার মায়ের মতো হাজারো মা কি তাদের সন্তানদের জন্য এমন একটা দেশ চেয়েছিলেন, যেখানে মানুষ অসহায়ভাবে জীবন কাটাবে?" সে সিদ্ধান্ত নিল, কেবল প্রশ্ন করা বা চিন্তা করাই যথেষ্ট নয়। তাকে কিছু করতে হবে। পরদিন অফিসে গিয়ে সে তার কয়েকজন সহকর্মীর সঙ্গে আলোচনা করল। তারা সবাই সমাজের অন্যায়-অবিচার নিয়ে ক্ষুব্ধ ছিল, কিন্তু কেউই জানত না কীভাবে পরিবর্তন আনা সম্ভব। অয়ন প্রস্তাব করল, "আমরা সবাই মিলে আমাদের আশপাশে কিছু ছোট উদ্যোগ নিতে পারি। হয়তো এতটুকু প্রচেষ্টা আমাদের চারপাশের মানুষকে একটু ভালো রাখতে সাহায্য করবে। মুক্তিযুদ্ধের চেতনা কেবল ইতিহাসের বইয়ে বন্দি রাখলে চলবে না। আমাদের কাজের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখতে হবে।" তাদের প্রথম উদ্যোগ ছিল স্থানীয় একটি স্কুলের ছেলেমেয়েদের জন্য লাইব্রেরি তৈরি করা। এ কাজ করতে গিয়ে তারা স্থানীয় অনেকের সমর্থন পেল। অয়ন বুঝল, মানুষের মধ্যে এখনো ভালোবাসা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে। শুধু সঠিক দিকনির্দেশনার অভাবে সেই শক্তি হারিয়ে যায়। কয়েক মাসের মধ্যেই অয়ন আর তার সহকর্মীরা আরও কিছু উদ্যোগ নিল। তারা দরিদ্র রোগীদের জন্য চিকিৎসা শিবির, পথশিশুদের জন্য শিক্ষা কর্মসূচি চালু করল। এই ছোট ছোট কাজগুলো তাদের মনে একধ্বনের তৃপ্তি এনে দিল। অয়নের মনে হতে লাগল, সে হয়তো তার বাবার অসমাপ্ত স্বপ্নকে একটু হলেও পূরণ করতে পেরেছে। একদিন সেই তরুণদের মিছিলের একজন সদস্য এসে অয়নকে ধন্যবাদ জানাল। সে বলল, "আপনার উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বুঝতে পেরেছি, কেবল স্লোগান নয়, কাজও জরুরি। আমরা সবাই মিলে চেষ্টা করলে সত্যিই এই দেশকে বদলানো সম্ভব।" অয়ন। তখন আকাশের দিকে তাকিয়ে হাসল। মনে হলো, তার বাবার আত্মা এই দৃশ্য দেখে গর্বিত। স্বাধীনতা মানে কেবল একটি পতাকা নয়, এটি একটি স্বপ্ন- মানুষের অধিকারের, সমতার আর সত্যিকার মুক্তির স্বপ্ন। অয়ন জানত, এই পথ সহজ নয়। তবু সে উপলব্ধি করল, পরিবর্তন সম্ভব। আর সেই পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
প্রদত্ত উদ্দীপক অনুসরণে "স্বাধীনতার স্বপ্ন” শিরোনামে একটি খুদে গল্প লেখ: বিষণ্ণ চিত্তে অয়ন ভাবছে মুক্তিযুদ্ধ কি ব্যর্থ হয়েছে? কেবল পতাকা বদলের মধ্যে যুদ্ধের সাফল্য বোঝা যায় না।
উত্তর