বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর।
উত্তর: শিমুল: কেমন আছ বন্ধু? সিফাত: এই তো ভালো। তুমি কেমন আছ? শিমুল: ভালো। এদিকে কোথায় যাচ্ছ? সিফাত: এখন তো ফেব্রুয়ারি মাস। বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় যাচ্ছি। শিমুল: গতবার আমিও গিয়েছিলাম কিন্তু আমার ভালো লাগেনি। সিফাত: কী বল তুমি! প্রতিবছর তো এই বইমেলা আমার কাছে একটা আকর্ষণ। কত রকমের বই, সে সব বই-এর লেখক তাদের সাথে দেখা হওয়া সব মিলিয়ে চমৎকার কাটে আমার সময়। শিমুল: এত এত বই দেখে নির্ধারণ করতে পারি না কোনটা পড়ব আর তাই ঘুরে দেখতেও ভালো লাগে না। সিফাত: বই সম্পর্কে ধারণা না থাকলে এমন হয়। সারা বছরই আমাদের বই পড়ার অভ্যাস থাকতে হবে। নইলে শুধু ফেব্রুয়ারি মাস আমাদের পাঠক করে তুলতে পারবে না। শিমুল: আমার মনে হয় তুমি ঠিকই বলেছ। বইমেলা হচ্ছে পাঠক ও লেখকদের এক মিলনমেলা। বিশ্বের নানা রহস্য, জ্ঞান বিজ্ঞান, দর্শন, ইতিহাস, শিশুতোষ গ্রন্থ ইত্যাদি সবকিছুর বিশাল সমাহার রয়েছে বইমেলায়। সিফাত: এবার তো বইমেলা আরও বিস্তৃত পরিসরে হচ্ছে। আমাদের উচিত বইমেলায় যাওয়া ও সেখান থেকে জ্ঞান সংগ্রহ করা। শিমুল: তাহলে বন্ধু আমিও যাব তোমার সাথে বই মেলায়। সিফাত: ঠিক আছে, চল যাই।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর।
উত্তর