প্রদত্ত সংকেত অনুসরণে 'আলোর ফেরিওয়ালা' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর : আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার এত বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ়-বয়সেও ...
উত্তর: একজন মুক্তিযোদ্ধা আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা । স্বাধীনতার ৪৮ বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ় বয়সেও তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন গরিব-দুঃখী অসহায় বস্তিবাসীর মাঝে। ঢাকার মগবাজারে পেয়ারাবাগের নিজের বাসায় খুলেছেন একটি স্কুল। এখানে রেললাইনের পাশের বস্তির ছেলে-মেয়েদের জন্য এই স্কুলে রয়েছে সকালের নাশতা ও দুপুরের খাবারসহ বিনোদনের হরেক আয়োজন। অবৈতনিক এই স্কুলে তিনি বই, খাতা, পেনসিলসহ সর্ব শিক্ষা উপকরণ এবং স্কুল ড্রেস বিনামূল্যে দিয়ে থাকেন । নিজের ব্যবসায়ের আয় এবং বাড়িভাড়ার টাকায় তিনি স্কুলের যাবতীয় খরচ নির্বাহ করেন। সন্ধ্যার পরে চালান একটা সান্ধ্য স্কুল। এখানে তিনি বয়স্কদের শিক্ষার সুব্যবস্থা করেছেন। তাদের সুশিক্ষার পাশাপাশি রয়েছে কর্মসংস্থানের সুব্যবস্থা। আশরাফ সাহেবের এই কাজে তাকে সবসময় সহযোগিতা দেন তার স্ত্রী এবং কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বন্ধু। দেশের কাজে তিনি এখনও নিজেকে ব্যস্ত রেখেছেন আনন্দের সঙ্গে। বিভিন্ন জাতীয় দিবসে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজন করেন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। তার মতে যারা '৫২ কিংবা '৭১ এ দেশের জন্য, ভাষার জন্য কিছু করতে পারেননি তারাও যেন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশের মুমূর্ষু মানুষকে বাঁচিয়ে গর্ববোধ করতে পারেন । দেশ, জাতি ও সমাজ উন্নয়নে আশরাফ সাহেব আজীবন কাজ করে যেতে চান আনন্দচিত্তে । তিনি মনে করেন, আমরা বঙ্গবন্ধুর আহ্বানে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও মুক্তির জন্য যুদ্ধ করেছি। আজ আমরা স্বাধীন দেশ পেয়ে স্বাধীন জাতি হিসেবে গর্বিত। কিন্তু দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা-শিল্পের উন্নয়ন পরিপূর্ণ হয়ে ওঠেনি তাই এখনও আমাদেরকে দেশের কাজে অংশগ্রহণ করতে হবে। তাঁর বন্ধুরাও তাঁর এই মতামতের পক্ষে। ফলে তাঁরা সবাই মিলে এখনও দেশের কাজ করে যাচ্ছেন। যতদিন বেঁচে থাকবেন, ততদিন দেশের জন্য কাজ করে যাবেন আশরাফ সাহেব।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
প্রদত্ত সংকেত অনুসরণে 'আলোর ফেরিওয়ালা' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর : আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার এত বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ়-বয়সেও ...
উত্তর