'বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা কর।
উত্তর: 'বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই বন্ধুর কথোপকথন ইলোরা : শুভ সকাল। ইকোনো: শুভ সকাল। ইলোরা : একটা বিষয় লক্ষ করেছিস, এবার ফেব্রুয়ারিতেই বৃষ্টি শুরু হলো ব্যাপারটা কী বল তো? ইকোনো: এ রকম পরিবর্তনের কারণ বুঝতে পারছিস না? ইলোরা না তো। কেন এমন হচ্ছে? ইকোনো: আরে কয়েক বছর ধরেই তো এ রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পত্রপত্রিকায় পড়িসনি, ইন্টারনেটে দেখিসনি? ইলোরা : হ্যাঁ দেখেছি, বাংলাদেশের উপকূলবর্তী এলাকা সাগরগর্ভে চলে যাওয়ার খবর শুনেছি। বুঝতে পারছি না কী হবে? ইকোনো: তাহলে শোন, বৈশ্বিক উষ্ণতা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, আর এর ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এর মারাত্মক প্রভাব পড়ছে বায়ুতে, পানিতে, মাটিতে, ওজোন স্তরে, প্রকৃতিতে। ইলোরা : ও তাই বল, আর এর ফলে সমুদ্রের উচ্চতা বাড়ছে, দুই মেরুর বরফ অস্বাভাবিক মাত্রায় গলছে, ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে গড় তাপমাত্রা, ওজোন স্তরে ছিদ্র বড় হচ্ছে। কিন্তু এসবের কারণ কী? ইকোনো: এসবের কারণ হলো গ্রিনহাউস ইফেক্ট, অতিমাত্রায় কার্বন নিঃসরণ, বনভূমি উজাড়, পাহাড় কর্তন, নদ-নদীর প্রবাহ নিয়ন্ত্রণ, যন্ত্রনির্ভরতা ও অযাচিত যুদ্ধবিগ্রহ। এসব বন্ধ না হলে অথবা স্বাভাবিক মাত্রায় কমিয়ে না আনলে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তন অব্যাহত থাকবে। ইলোরা : এর জন্য মানুষই তো অনেকাংশে দায়ী। মানুষেরই তো প্রতিকারের আশু ব্যবস্থা নেওয়া উচিত। ইকোনো: অবশ্যই। না হলে গোটা পৃথিবী দ্রুত ভয়াবহ হুমকির সম্মুখীন হবে।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
'বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা কর।
উত্তর