'রক্তদানের পুণ্য' শিরোনামে একটি খুদে গল্প লেখ ।
উত্তর: 'রক্তদানের পুণ্য' মহান শহিদ দিবসে শহিদ মিনারের পাদদেশে রক্তদান কর্মসূচি চলছে । শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ডা. জাওয়াদ সেখানে উপস্থিত হলেন। তিনি দেখেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসছে। নিজে ডাক্তার হওয়ায় রক্ত দেওয়ার গুরুত্ব তিনি ভালো করেই জানেন। সেখানে মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এগিয়ে এসেছে রক্ত দেওয়ার জন্য। নিশ্চুপ দাঁড়িয়ে থেকে ডা. জাওয়াদ রক্তদান কর্মসূচি দেখতে থাকেন। ভুলে যান বাড়ি ফিরে যাওয়ার কথা। তাঁর কানে বাজে— আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ...। ডা. জাওয়াদ হারিয়ে যান ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে, যেদিন. ভাষার জন্য জীবন দিতে হয়েছিল, বাংলার মানুষকে। রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। তিনি আনমনে হঠাৎ স্লোগান দিয়ে ওঠেন 'রাষ্ট্রভাষা বাংলা চাই'। সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। কয়েকজন ছুটে আসে তার কাছে। জিজ্ঞেস করে, আপনি এভাবে ঘামছেন কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন? একটি ছেলে জিজ্ঞেস করে, আপনি হঠাৎ স্লোগান দিলেন কেন? ডা. জাওয়াদ বলেন, হ্যাঁ, আমি স্লোগান দিয়েছি। ভাষাশহিদদের মতো আজ আমিও রক্ত দিতে চাই। আমি রক্ত দেব, তোমরা আমার রক্ত নেওয়ার ব্যবস্থা কর। ডা. জাওয়াদ রক্ত দিচ্ছেন । তাকিয়ে থাকেন লাল হয়ে ওঠা রক্তের ব্যাগটির দিকে । ডা. জাওয়াদ ভাবেন, ভাষাশহিদদের রক্তে আমরা পেয়েছি বাংলা ভাষা । আজ তাঁর রক্তদানের পুণ্যে হয়তো কেউ ফিরে পাবে নতুন জীবন ।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
'রক্তদানের পুণ্য' শিরোনামে একটি খুদে গল্প লেখ ।
উত্তর