'অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু' বিষয়টিকে মূল উপজীব্য করে একটি খুদে গল্প রচনা কর ।
উত্তর: অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু হঠাৎ ঝড় ওঠায় আতংকিত হয়ে পড়ে সালমান। ছুটিতে সে বেড়াতে এসেছে বন্ধু আরমানদের গ্রামের বাড়ি । গ্রামের পাশেই নদী । বিকেলে নৌকা ভ্রমণে বেড়িয়ে এখন ঝড়ের কারণে ভয় পেয়ে গেছে সে। ফুরফুরে হাওয়ায় বেশ ভালোই লাগছিল সালমানের। তার জীবনে এই প্রথম নৌকা ভ্রমণ । পড়ন্ত বিকেল। মিষ্টি রোদ। ফুরফুরে বাতাস সব মিলিয়ে এক দারুণ পরিবেশ। যখন ওরা নৌকা নিয়ে ঘুরতে বের হয় তখন কোথাও কোনো মেঘ ছিল না। নদী ছিল শান্ত। হালকা ঢেউয়ে ভেসে ভেসে অনেক দূর চলে এসেছে ওরা। প্রথমে একটু ভয় ভয় করলেও আরমানের উৎসাহে সাহসে প্রাথমিক ভয় কাটিয়ে বেশ উপভোগ্য হয়ে উঠেছিল নৌকা ভ্রমণ । হঠাৎ পশ্চিম আকাশে মেঘের ঘনঘটা দেখে ভড়কে যায় মাঝি। আরমানের মুখে তখনও হাসি-উচ্ছ্বাসে ভাটা পড়েনি। কিন্তু সালমানের মুখ শুকিয়ে যায় নৌকার দুলুনি দেখেই। নৌকা তখন মাঝ নদীতে দুলতে দুলতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সামনে একটা বাঁক। বাঁকে এসে ঘূর্ণিস্রোতে পড়ে হঠাৎ কাত হয়ে যায় ওদের নৌকা। নদীতে পড়ে যায় সালমান। আরমানও পড়ে যায়। কিন্তু আতংকিত হয় না সে। সালমান তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে হাত-পা ছুড়ছে। সালমানের চিৎকার শুনে এগিয়ে যায় আরমান। কিন্তু সালমান তাকে জাপটে ধরে বাঁচার চেষ্টা করে। আরমান ভাবে, এভাবে তো ওকে বাঁচানো যাবে না। তখন সে সালমানের চুল মুঠি করে ধরে কিনারের দিকে সাঁতরে যায়। মাঝিও এগিয়ে আসে। কিনারে এসে হাঁপাতে থাকে সালমান। এক সময় সে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। আরমান, তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই আমাকে বাঁচিয়েছিস বন্ধু।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
'অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু' বিষয়টিকে মূল উপজীব্য করে একটি খুদে গল্প রচনা কর ।
উত্তর