শেয়ারFacebookWhatsApp

নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদে গল্প রচনা কর। পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কত দূরে নিয়ে এসেছে। কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও...

উত্তর: পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কত দূরে নিয়ে এসেছে। কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও মনের পর্দায় ভেসে ওঠে সিনেমার দৃশ্যের মতো। গ্রামের মেঠোপথ, ঘুঘু ডাকা দুপুর, আম কুড়োনোর সুখস্মৃতি আজও অম্লান এই বুকের ভেতর। শৈশবের অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে পুকুরে-নদীতে ডুব-সাঁতার খেলা, শাপলা-শালুক তোলা, ছোট নৌকা নিয়ে বিলে হারিয়ে যাওয়া— মনে পড়ে শৈশবের সেই দুরন্ত দিনগুলোর কথা। মনে পড়ে স্কুল পালিয়ে পাখির বাসা খোঁজার আনন্দের কথা। এ বাড়ি ও বাড়ি, এ বাগান ও বাগান ঘুরে ফল চুরি করে খাওয়ার সেই আনন্দের কথা কি কখনো ভোলা যাবে? অদম্য দস্যিপনায় ছিলাম গ্রামের সেরা। পড়ালেখাও করতাম পাল্লা দিয়ে। কিন্তু ছোটাছুটি লুটোপুটিতেও কেউ কখনও হারাতে পারেনি আমাকে । চাকরির প্রয়োজনে বাবা থাকতেন ঢাকায় ৷ মায়ের আদর-স্নেহ ছিল শাসনের তুলনায় অনেক বেশি। আর ছিল দাদির প্রশ্রয়। সব মিলিয়ে আমি ছিলাম এক শৈশবের রাজা। বাড়ির পাশেই ছিল বিশাল আমবাগান । সেখানে বন্ধুরা মিলে গোপন আস্তানা তৈরি করেছিলাম। সেখানে থাকত আমাদের দুরন্তপনার প্রয়োজনীয় জিনিসপত্র । বৈশাখের আম কুড়ানোর মতোই আনন্দদায়ক ছিল কীর্তনখোলায় ডুব- সাঁতার খেলা। প্রতিদিনের মতো সেদিনও বন্ধুরা মিলে সাঁতার কাটছিলাম। একসময় বাজি ধরলাম সাঁতার কেটে নদীর ওপারে যাওয়ার জন্য। সাধারণত নদীর ওপারে আমরা কখনো সাঁতরে যাইনি । সেদিন বাজি ধরে জেদ করে সাঁতার দিলাম। কিন্তু মাঝ নদীতে গিয়ে পড়লাম ঘূর্ণিস্রোতের পাল্লায়। আর সামনে এগিয়ে যেতে পারছি না। পেছনে ফেরার কথা ভাবলাম তাও পারছি না। অবশেষে ডুবতে ডুবতে চিৎকার শুরু করলাম। আমার আর্তচিৎকার শুনে মাছ ধরা জেলেরা এসে আমাকে উদ্ধার করে। শৈশবের এসব আনন্দ-বেদনার স্মৃতি আজও আমাকে গ্রামের কাছাকাছি টেনে নিয়ে যায়। সময় সুযোগ পেলে আমিও ছুটে যাই শৈশবের স্মৃতিময় সবুজ-শ্যামল গ্রামে ।

HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল

নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদে গল্প রচনা কর। পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কত দূরে নিয়ে এসেছে। কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও...

উত্তর

পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কত দূরে নিয়ে এসেছে। কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও মনের পর্দায় ভেসে ওঠে সিনেমার দৃশ্যের মতো। গ্রামের মেঠোপথ, ঘুঘু ডাকা দুপুর, আম কুড়োনোর সুখস্মৃতি আজও অম্লান এই বুকের ভেতর। শৈশবের অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে পুকুরে-নদীতে ডুব-সাঁতার খেলা, শাপলা-শালুক তোলা, ছোট নৌকা নিয়ে বিলে হারিয়ে যাওয়া— মনে পড়ে শৈশবের সেই দুরন্ত দিনগুলোর কথা। মনে পড়ে স্কুল পালিয়ে পাখির বাসা খোঁজার আনন্দের কথা। এ বাড়ি ও বাড়ি, এ বাগান ও বাগান ঘুরে ফল চুরি করে খাওয়ার সেই আনন্দের কথা কি কখনো ভোলা যাবে? অদম্য দস্যিপনায় ছিলাম গ্রামের সেরা। পড়ালেখাও করতাম পাল্লা দিয়ে। কিন্তু ছোটাছুটি লুটোপুটিতেও কেউ কখনও হারাতে পারেনি আমাকে । চাকরির প্রয়োজনে বাবা থাকতেন ঢাকায় ৷ মায়ের আদর-স্নেহ ছিল শাসনের তুলনায় অনেক বেশি। আর ছিল দাদির প্রশ্রয়। সব মিলিয়ে আমি ছিলাম এক শৈশবের রাজা। বাড়ির পাশেই ছিল বিশাল আমবাগান । সেখানে বন্ধুরা মিলে গোপন আস্তানা তৈরি করেছিলাম। সেখানে থাকত আমাদের দুরন্তপনার প্রয়োজনীয় জিনিসপত্র । বৈশাখের আম কুড়ানোর মতোই আনন্দদায়ক ছিল কীর্তনখোলায় ডুব- সাঁতার খেলা। প্রতিদিনের মতো সেদিনও বন্ধুরা মিলে সাঁতার কাটছিলাম। একসময় বাজি ধরলাম সাঁতার কেটে নদীর ওপারে যাওয়ার জন্য। সাধারণত নদীর ওপারে আমরা কখনো সাঁতরে যাইনি । সেদিন বাজি ধরে জেদ করে সাঁতার দিলাম। কিন্তু মাঝ নদীতে গিয়ে পড়লাম ঘূর্ণিস্রোতের পাল্লায়। আর সামনে এগিয়ে যেতে পারছি না। পেছনে ফেরার কথা ভাবলাম তাও পারছি না। অবশেষে ডুবতে ডুবতে চিৎকার শুরু করলাম। আমার আর্তচিৎকার শুনে মাছ ধরা জেলেরা এসে আমাকে উদ্ধার করে। শৈশবের এসব আনন্দ-বেদনার স্মৃতি আজও আমাকে গ্রামের কাছাকাছি টেনে নিয়ে যায়। সময় সুযোগ পেলে আমিও ছুটে যাই শৈশবের স্মৃতিময় সবুজ-শ্যামল গ্রামে ।
HSCBangla 2nd Paperসংলাপ রচনা/খুদে গল্প রচনাঢাকা কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রদত্ত উদ্দীপক অনুসারে রক্তদানের পুণ্য শীর্ষক একটি খুদে গল্প রচনা করো:

প্রদত্ত উদ্দীপক অনুসারে রক্তদানের পুণ্য শীর্ষক একটি খুদে গল্প রচনা করো:

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

Barisal

অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

Barisal

অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

Barisal

জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

Barisal

জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

Jessore

যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

Jessore

যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

Jessore

প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

Jessore

প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

Jessore

বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

Jessore

বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রদত্ত উদ্দীপক অনুসারে রক্তদানের পুণ্য শীর্ষক একটি খুদে গল্প রচনা করো:নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।