মনে কর তুমি নাফী, তোমার বন্ধু নীল। উচ্চশিক্ষা স্তরে ভর্তির ক্ষেত্রে 'বিষয় নির্বাচনের গুরুত্ব' প্রসঙ্গে দুজনের মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর: উচ্চশিক্ষা স্তরে 'বিষয় নির্বাচনের গুরুত্ব' প্রসঙ্গে দুই বন্ধুর সংলাপ ফরাস : কেমন আছ? মিতুল : ভালো আছি। তুমি কেমন আছ? অনেকদিন পর তোমাকে দেখলাম। ফরাস : আমিও ভালো আছি। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি পড়াশোনা নিয়ে দীর্ঘদিন ব্যস্ত ছিলাম। তাই তোমার সঙ্গে দেখা হয়নি। মিতুল : তারপর তোমার কী খবর? কোথায় ভর্তি হয়েছ। ফরাস : এখনো কোথাও ভর্তি হইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। মিতুল : বাহ! খুবই ভালো। তা, তোমার মেধাস্থান কত? ফরাস : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬৯তম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৯৮তম। মিতুল : খুবই ভালো করেছ। তা কোন বিষয়ে ভর্তি হবে, তা নিয়ে কিছু ভেবেছ? ফরাস : এটা নিয়েই খুব দ্বিধায় আছি। বড়োদের পরামর্শ নিচ্ছি। মিতুল : দেখো ফরাস, উচ্চ শিক্ষার জন্য বিষয় নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে সারাজীবন ভুগতে হয়। ফরাস : তুমি ঠিকই বলেছ। এ বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি। তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে? মিতুল : আমি মনে করি এ বিষয়টি নিয়ে তোমাকেই ভাবতে হবে। তুমিই বুঝতে পারবে কোন বিষয়ে তোমার ভালো করার সম্ভাবনা রয়েছে। ফরাস : আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রথম পছন্দ দিয়েছি। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি আমার প্রথম পছন্দ দিয়েছি। মিতুল : কীসের ভিত্তিতে এই পছন্দ দিয়েছ? ফরাস : বর্তমানে ইংরেজির চাহিদা সবখানে রয়েছে। সেটা ভেবে পছন্দের তালিকায় রেখেছি। আবার অর্থনীতিরও বর্তমানে ভালো চাহিদা আছে বলে সে বিষয়েকে প্রাধান্য দিচ্ছি। মিতুল : উচ্চশিক্ষার ক্ষেত্রে তোমাকে কয়েকটি বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন। যে বিষয় তুমি পছন্দ করবে তার ওপর তোমার আগ্রহ ও পারদর্শিতা কতটা আছে। তুমি যদি ওই বিষয়ে ভালো ফলাফল করতে না পারো তাহলে চাহিদা থাকলেও সে বিষয় না নেওয়াই উত্তম। আবার তুমি যদি কোনো বিষয় ভালো ফলাফল করার সম্ভাবনা আছে এবং সেই বিষয়ে উচ্চতর শিক্ষার পর্যাপ্ত সুযোগ থাকে তবে আমি মনে করি সেই বিষয়ই উচ্চশিক্ষার জন্য বাছাই করা প্রয়োজন। ফরাস : আমি তোমার কথা বুঝতে পেরেছি। আমি অবশ্যই এভাবে ভাবিনি। যাইহোক, আমার স্বপ্ন আমি ইংরেজি ভাষায় দক্ষ হব। এ বিষয়ে পারদর্শিতা অর্জন করে দেশে ইংরেজির প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করায় ভূমিকা রাখব। মিতুল : তুমি উচ্চশিক্ষায় তোমার আগ্রহ, পারদর্শিতা ও সম্ভাবনা এই ৩টি বিষয় মাথায় রেখে বিষয় নির্ধারণ করো। প্রয়োজনে আরও ভাবো ও যারা সফল হয়েছে তাদের সঙ্গে পরামর্শ করো। ফরাস : তোমাকে ধন্যবাদ মিতুল। তোমার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পেলাম। আমি তোমার পরমার্শ বিবেচনায় রাখছি। মিতুল : তোমাকেও ধন্যবাদ। আজ আসি। ফরাস : ধন্যবাদ।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
মনে কর তুমি নাফী, তোমার বন্ধু নীল। উচ্চশিক্ষা স্তরে ভর্তির ক্ষেত্রে…
Dhaka · 2024
উত্তর
উত্তর