'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।
উত্তর: 'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ জামাল : আরে দোস্ত, কেমন আছিস? তোকে তো আজকাল দেখাই যায় না। কামাল: আছি ভালো। ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। তোর খবর কী? জামাল : ভালো। তবে ফেইসবুকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। কামাল : আমারও তো একই অবস্থা। যদিও ফেইসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। জামাল : ফেইসবুককে অনেকে এখন রাজনীতি চর্চার ক্ষেত্র বানিয়ে একে বিষিয়ে তুলেছে। কামাল : অথচ সামাজিক কল্যাণে ও জনমত গঠনে ফেইসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জামাল: শিক্ষা-সংস্কৃতি চর্চায় এর গুরুত্বকে আমি খাটো করে দেখছি না তবে বিনোদনের নামে যে অপসংস্কৃতি ও অশালীন পরিবেশ ছড়িয়ে দিচ্ছে তাতে তো তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে। কামাল: তা হচ্ছে, কিন্তু সে ব্যাপারে ফেইসবুক কর্তৃপক্ষও সজাগ রয়েছে। তারা কিছু কিছু কঠোর পদক্ষেপও নিচ্ছে। জামাল :. পদক্ষেপ যদিও নেওয়া হচ্ছে কিন্তু প্রতিরোধ পুরোপুরি সম্ভব হচ্ছে বলে মনে হয় না। কামাল: আসলে এক্ষেত্রে ফেইসবুক ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। জামাল: সেটা অবশ্য সত্য। সবাই সচেতন হলে দুষ্টরা আর পাত্তা পাবে না। কামাল : আসলে ফেইসবুকের কল্যাণকর ভূমিকাকেই কতিপয় খারাপ মানুষ প্রশ্নবিদ্ধ করে তুলেছে। জামাল : আর এজন্য অভিভাবকগণ আজ চরমভাবে আতংকগ্রস্ত হয়ে পড়েছে। কামাল জামাল শিক্ষকরাও নিরুৎসাহিত করছে ফেইসবুক ব্যবহারের ক্ষেত্রে। : আসলে সময়ের সদ্ব্যবহার করে যদি প্রয়োজনীয় কাজে ফেইসবুক ব্যবহার করা হয় তবে তো সবার জন্যই মঙ্গল। কামাল : হ্যাঁ, ফেইসবুক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। তা হলেই কুফলের চেয়ে সুফল পাওয়া যাবে বেশি। চল এখন যাওয়া যাক।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।
উত্তর