বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট খেলার সফলতা ও ব্যর্থতা জানিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর: রাহেল: দোস্ত, বাংলাদেশ কি খেলাড়া খেলতাছে; একবার ভাব! রাজিব: তুই ঠিকই বলেছিস; সত্যিই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু শুধু দেশের মাটিতে ভালো খেললে তো হবে না, বিদেশেও ভালো খেলতে হবে। রাহেল: এইডা তুই কি কইলি দোস্ত? গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ তো অনেক ভালো খেলছে। রাজিব: তা ঠিক, ইংল্যান্ডের মতো বড় দলকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছে। রাহেল: আর এবারের এশিয়া কাপে কি হইল তুই ক? রাজিব: হুঁ, যদিও খেলাটা দেশের মাটিতে হয়েছে তবুও বাংলাদেশের পারফরমেন্স ছিল দুর্দান্ত। রাহেল: পাকিস্তান, শ্রীলঙ্কারে তো নাকানি- চুবানি খাওয়াইছে বাংলাদেশ; ভারতরেও কিন্তু বহুত কষ্ট করতে হইছে জিততে। রাজিব: ঠিকই বলেছিস; দিন দিন বাংলাদেশের ক্রিকেট কিন্তু বিশ্বমানের হচ্ছে 1 রাহেল: হু, আমাগো সাকিব তো কত্তদিন এক নাম্বার অলরাউন্ডার ছিল। রাজিব: সত্যিই সাকিব আমাদের গর্ব, তবে ওকে আরো পেশাদার হতে হবে। আমাদের নতুন ক্রিকেটাররা ওকে দেখেই শিখবে। রাহেল: আর মুস্তাফিজ? ওর নাম তো কাটার মাস্টার হইছে। রাজিব: মুস্তাফিজের বোলিং সত্যিই অসাধারণ। আর ব্যাটে সৌম্য, তামিমও খুব ভালো রান পাচ্ছে। রাহেল: যেকোনো দ্যাশের বলাররা এখন ওগো সামনে বল করতে ভয় পায়। রাজিব: কিন্তু এই ফর্ম ওদের ধরে রাখতে হবে এবং ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। কারণ ধারবাহিকভাবে ভালো খেলাই ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাহেল: হু, তুই ঠিকই কইছস।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট খেলার সফলতা ও ব্যর্থতা জানিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর