নিচের অনুচ্ছেদটি অবলম্বনে একটি খুদে গল্প লেখ: সবুজ শ্যামল বাংলা মায়ের সোনালি ফসলের মাঠ আজ কংক্রিটের চাপায় পিষ্ট ldots...
উত্তর: সবুজ শ্যামল বাংলা মায়ের সোনালি ফসলের মাঠ আজ কংক্রিটের চাপায় পিষ্ট। শুক্রবার বিকেলের সময়টা তৃণার সুলতানা রোশনির কাছে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।স্বামী গত হয়েছিল প্রায় ১০ বছর আগে। ছেলেমেয়েরাও সবাই যার যার জায়গায় প্রতিষ্ঠিত।নিত্যদিনের বাস্তবতার ভিড়ে শুক্রবার বিকেলে অবসর সময় টা একা একা ব্যালকনিতে বসে কাটিয়ে দেন তিনি। তিনি ফেলে আসা দিনগুলোর কথা ভাবেন। এই বাড়িতে তৃণা সুলতানা রোশনি ও তার স্বামী মনের মত করে সাজিয়েছিলেন। বাইটার প্রতিটি কোণে কোণে তাদের সুগম স্মৃতি জড়িয়ে আছে । বাড়িতে ছোট একটি ফুলের বাগান রয়েছে। তার বাগানের সারা বছর ধরে নানা রঙ ও নানা জাতের ফুল ফোটে। একটা সময় ছিল এই ব্যালকনিতে বসে তৃণা ও তার স্বামী দুজনে একসঙ্গে চা পান করতেন। তাদের দুজনেরই পরিচয় বেড়ে ওঠা ফুলগুলো থেকে মন মাতানো ফুলের ঘ্রাণ ভেসে ওঠে। দশ বছর আগে হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা যান। সন্তানদের অনুরোধ সত্বেও তিনি দেশ ছেড়ে বিদেশ যেতে রাজি হননি। অবসর সময় তিনি অনুভব করেন মৃত্যুর পরেও বন্ধুর মত স্বামী তার সঙ্গেই আছেন। তৃণার স্বামী গাছপালা খুব ভালবাসতেন, তাই যখনই সময় পেতেন চলে যেতেন প্রকৃতির সমৃদ্ধে কিছুটা সময় কাটানোর জন্য। প্রতিবছর শীতের শুরুতেই তিনি গ্রামে যেতেন, তার পৈত্রিক ভিটেই বেরিয়ে আসছেন। এইতো মাত্র আর কয়েকদিন। তারপরে শীত শুরু। স্বামীর মৃত্যুর পর এই প্রথম গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা মনের মধ্যে উকি দিল তার। গ্রামে শীতের আমেজ চাই অন্যরকম। শীতের সকালে রোদ পোহানো, পিঠে পুলি খাওয়ার কোন জুড়ি নেই। ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে যায় তৃনা। গ্রামে নিজের বাগান বাড়ি আছে, নিজের লাগানো অনেক গাছ আছে। গাছগুলো সঙ্গে জড়িয়ে রয়েছে তার স্বামীর সন্তানদের হাজারো স্মৃতি। এক এক উপলক্ষে একেক ধরনের গাছ লাগানো হয়েছে। গাছগুলো তাদের সন্তানেরই মতই। কিন্তু আজ অনেক বছর হল বাড়ি যাওয়া হয় না। বাড়িতে না যাওয়া হলেও স্বামীর দুই ভাই থাকেন গ্রামের বাড়িতেই। কাজগুলো তারাই দেখাশোনা করেন। নিজের বাড়িতে কেমন যেন অতিথির মতো লাগে এখন নিজেকে। মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়। সবাই কেমন যেন পর হয়ে যায়। ভাবলেন, আবার তিনি ফিরবেন আপনজনদের কাছে। কিন্তু সেখানে গিয়ে দেখেন সবকিছুই কেমন যেন বদলে গিয়েছে। উজার হয়ে গিয়েছে সন্তান তুললো গাছগুলো। কোথায় হারিয়ে গেছে টিনা আর তার স্বামীর হাতে লাগানো সেই গাছ জারুল, কৃষ্ণচূড়া, মেহেগুনি, দেবদারু, বকুল, শিউলি,জবা,আম,জাম ও বড়ই। সেই জায়গা এখন দখল করে আছে ছোট ভাইদের সদ্য বানানোর ঝকঝকে বিল্ডিং গুলো। তিনি কিছু বলতেই থেমে গেলেন। নিজেকে কেমন যেন আনাহূত মনে হল। নিজের সন্তানেরা দূরে চলে গিয়েছে হলেও অনেক আগেই।কর্মব্যস্ততা এসেই বেদনা তিনি টেরও পাননি। আজ হঠাৎ যেন তার মনের মধ্যে সন্তান হারানোর বেদনা উঠলো। মনটা বেদনায় ছেয়ে গেল।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
নিচের অনুচ্ছেদটি অবলম্বনে একটি খুদে গল্প লেখ: সবুজ শ্যামল বাংলা মায়ের সোনালি ফসলের মাঠ আজ কংক্রিটের চাপায় পিষ্ট ldots...
উত্তর