অমর একুশে বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর: আয়েশা: কিরে নাসির, পেছনে কি করছিস? নাসির: ঢাকা থেকে ফিরলাম। আয়েশা: তোর হাতে এটা কিসের প্যাকেট? নাসির: দোস্ত, একুশে বইমেলায় গিয়েছিলাম। বই কিনেছি। আয়েশা: আমাকে একটু বলবি একুশে বইমেলা সম্পর্কে? নাসির: প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে বাংলা ভাষা শহীদের স্মরণে এবং বাংলা ভাষার সাহিত্যের বিস্তারে এ মেলা শুরু হয়। চলে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। ছোট বড় অনেক প্রকাশনা সংস্থা তাদের প্রকাশিত গ্রন্থি এ মেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। প্রত্যেকটি প্রকাশনার সংস্থার একটি স্টল থাকে। আয়েশা: শুধুই প্রকাশনা সংস্থার নতুন নতুন বই? নাসির: না, সেই সঙ্গে মেলায় আসেন লেখকেরা। তারা পাঠকের সঙ্গে কথা বলেন, ছবি তোলেন ও অটোগ্রাফ দেন। আয়েশা: সত্যি দারুন তো! দেশের নামকরা সব লেখকেরা আসেন, সরাসরি দেখা যায়। নাসির: আগে শুধু বাংলা একাডেমীর প্রাঙ্গণেই হতো। এখন মেলা আরো বিস্তৃত হয়েছে। বাংলা একাডেমি থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত ছেড়ে গিয়েছে। যেমন শিশু, কিশোর, যুবক ও যুবতী, বৃদ্ধসহ সকল বয়সের মানুষ আসে। প্রত্যেকের আগ্রহ ও পছন্দ অনুযায়ী বই কেনেন। আয়েশা: আমাদের শহরের যদি এমন বই মেলা হত তাহলে খুব ভালো হতো, তাই না? নাসির: ঠিকই বলেছ। মূলত ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মাতৃভাষা ও সংস্কৃতির বিকাশে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের প্রতিটি শহরে যদি এমন বই মেলা হত তাহলে দেশের অনেকেই সন্ধান পেত নানান দুর্লভ বইয়ের। আয়েশা: বন্ধু তোকে অনেক ধন্যবাদ। তোর জন্য আজ আমি বইমেলা সম্পর্কে অনেক কিছু জানলাম। নাসির: বইয়ের প্রতি তোমার আগ্রহ দেখে আমার অনেক ভালো লাগলো। আচ্ছা এখন চলে। আরেকদিন কথা হবে।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
অমর একুশে বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর