উদ্দীপক অনুসারে "প্রত্যাশা" শিরোনামে একটি গল্প তৈরি করো: বাস থেকে নামতেই বিরাট শহরের বৈচিত্র দেখে অনেকটাই ভয় পেয়ে গেল শামীম। এখানেই তাকে থাকতে হবে। আনমনে ভাবছিল সে। হঠাৎ একটা রিক্সা এসে থামলো তার পাশে। অবাক হয়ে দেখল একজন ভদ্রলোক তার দিকেই তাকিয়ে আছেন ldots
উত্তর: প্রত্যাশা বাস থেকে নেমে বিরাট শহরের বৈচিত্র দেখে অনেকটাই ভয় পেয়ে গেল শামীম। এখানেই তাকে থাকতে হবে। আনমনে ভাবছিল সে। সরল মনের তরুণ ছেলের শামীম। স্কুলে পড়ে সে।তার জন্ম গ্রামে, শৈশব কেটেছে খালিশপুর গ্রামের প্রাকৃতিক মনোরম পরিবেশে। শহরের কোলাহল ও বৈচিত্রতার ছোঁয়া সেখানে পড়েনি। গ্রামীন পরিবেশের চঞ্চল, ও প্রাণবন্ত শামীম শৈশব থেকে ক্রিকেট খেলা পছন্দ করে। তার বাড়ির পাশে একটা বিশাল খেলার মাঠ রয়েছে। সেখানে বিকেল বেলায় স্কুল ছুটির পর প্রতিদিন খেলা হয়। সে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা সহ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা প্রভৃতি দেশের খেলা খেলে। বড় হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মত ক্রিকেটার হতে চায়। সাকিব আল হাসান তাঁর প্রিয় খেলোয়াড়। শামীম স্কুল থেকে ফিরে বিকেলে বাড়ির পাশে খেলার মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন খেলা দেখে। সে খেলা দেখি আর ভাবে সেও যদি তাদের মত কিংবা জাতীয় দলের খেলোয়াড় সাকিব আল হাসান, তামিম, মুশফিক, মাশরাফির মত খেলার সুযোগ পায়। একটা বল ওভার বাউন্ডারি হয়ে মাঠের বাইরে আসছিল। ঠিক তখনই শামীম রাফিয়ে উড়ন্ত অবস্থায় বলটি কে তালবন্দী করে। খেলার মাঠে সবাই মুগ্ধ হয়ে যায় তার কেচ ধরা দেখে। মাঠের খেলোয়াড়রা অবাক হয়ে তাকিয়ে থাকে। শামীমের সঙ্গে তারা পরিচিত হয়ে তাকে খেলার সুযোগ দেন। তারপর থেকে প্রতিদিনের সে ক্রিকেট খেলে এবং বারবার অবাক করা খেলা দেখিয়ে সবাইকে মুগ্ধ করে দেন। এভাবে সে তার প্রতিদিনের অনুশীলন চর্চা করতে থাকে এবং প্রত্যাশা করে সে একদিন জাতীয় দলে খেলার সুযোগ করবে।কয়েক বছর সুখাতের সঙ্গে খেলার পরশে জাতীয় দলে খেলার সুযোগ পায় এবং সর্বোত্তম অনুশীলনের জন্য ঢাকায় বিকেএসপিতে চলে আসে। ঢাকায় আসার পর ব্যস্ততম শহরের কোলাহল ও বৈচিত্র্য তাই সে অনেকটা ভীত ও স্বতন্ত্র। কিন্তু স্বপ্ন ও প্রত্যাশা পূরণে তাকে এখানেই থাকতে হবে। মনে মনে এই কথাগুলো ভাবতে ভাবতেই বিকেএসপির একজন ভদ্রলোক তাকে একাডেমিতে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। এখান থেকে শুরু হয় তার স্বপ্ন পূরণের যাত্রা। এখান থেকেই তার স্বপ্ন, ইচ্ছা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা একদিন পূরণ হবে।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
উদ্দীপক অনুসারে "প্রত্যাশা" শিরোনামে একটি গল্প তৈরি করো: বাস থেকে নামতেই বিরাট শহরের বৈচিত্র দেখে অনেকটাই ভয় পেয়ে গেল শামীম। এখানেই তাকে থাকতে হবে। আনমনে ভাবছিল সে। হঠাৎ একটা রিক্সা এসে থামলো তার পাশে। অবাক হয়ে দেখল একজন ভদ্রলোক তার দিকেই তাকিয়ে আছেন ldots
উত্তর