অথবা, "নৈতিকতার গুরুত্ব" নিয়ে দুই সহপাঠীর মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর: নাহিদ: শুভ সকাল দিয়া। কেমন আছো? দিয়া: শুভ সকাল, ভালো আছি তোমার খবর কি? নাহিদ: ভালো। কিন্তু আমি কিছু বিষয় নিয়ে চিন্তা করছি। তুমি কি আমাকে সাহায্য করতে পারো। দিয়া: হ্যাঁ, অবশ্যই। কি বিষয় নিয়ে তুমি চিন্তিত? নাহিদ: আমাদের সমাজে নৈতিকতা গর্হিত কাজ ক্রমশই বেড়েই চলেছে। এটা কিভাবে দূর করা যায় বলো? দিয়া: হ্যাঁ ঠিকই বলেছ।নীতি গর্হিত কাজের ফলে সমাজের বিশৃঙ্খলা ও পাপাচার বেড়ে গিয়েছে। এটি প্রতিহত করা উচিত। নাহিদ: আমাদের উচিত প্রি-স্কুল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বস্তরে "নৈতিকতার গুরুত্ব" বিষয়ে পাঠদান করা। দিয়া:হ্যা,পরিবার থেকে শুরু করে শিক্ষক, সরকার, প্রশাসনিক সকল কর্মকর্তাকে এই বিষয়ে গুরুত্ব সহকারী বিবেচনা করা উচিত। নাহিদ: ধন্যবাদ, তোমার সুন্দর পরামর্শের জন্য। ভালো থেকো বন্ধু। আবার দেখা হবে। দিয়া: তোমাকেও ধন্যবাদ। বিদায়।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
অথবা, "নৈতিকতার গুরুত্ব" নিয়ে দুই সহপাঠীর মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর