অথবা, প্রদত্ত সংকেত অবলম্বনে ' ধৈর্যের ফল ' শিরোনামে একটি ক্ষুদ্র গল্প লেখ। গল্প সংকেত :ধৈর্য ধারণ করলে যে কোন বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। [গণিত]
উত্তর: ধৈর্যের ফল তিন বন্ধু আকিব, ইমাদ ও জিয়াদ অনেকটা জোর করে পরিবারকে বুঝিয়ে বেরিয়ে পড়েছে সুন্দরবন ভ্রমণে। একজন গাইডের সাহায্যে প্রথমে নৌকায় করে ভ্রমণের পর তারা নেমে পড়লো কিছুটা নীরব ও গহীন স্থানে। এই মুহূর্তে তিনজনই অনেক বেশি প্রফুল্প ও উৎসাহ বোধ করছে। তবে আকিব যেন একটু বেশিই উৎসাহী ও কৌতূহলী। অভিযাত্রী হওয়ার দূরন্ত বাসনা ক্রমে তাদেরকে পেয়ে বসে। তাই গাইডের নির্দেশনা অমান্য করে তারা ক্রমে গহীন থেকে গহীনতর বনে ঢুকে পড়ে। গভীর অরণ্যের পিনপতন নিরবতা। পাখিদের কদাচিৎ উড়ে যাওয়া তাদের মনে সৃষ্টি করে এক রোমাঞ্চকর উত্তেজনা। ইমাদ ও জিয়াদ বারবার ফেরার তাগিদ দিলেও অজানাকে আবিষ্কারের দুর্বার নেশায় বিভোর আকিব এগিয়ে চলে নিঃশব্দে। ইতোমধ্যেই তাদের মধ্যে সৃষ্টি হয় বেশ খানিকটা দূরত্ব। হঠাৎ একটি ভালুকের উপস্থিতি টের পেয়ে ইমাদ ও জিয়াদ নিরাপদ স্থানে সরে আসতে পারলেও আকিবের পক্ষে তা সম্ভব হয়নি। সে বুঝতে পারে ভালুক তার ফেরার পথেই অবস্থান করছে এবং তার নড়াচড়া বা অবস্থান পরিবর্তনের চেষ্টা হতে পারে মৃত্যুর কারণ। মুহূর্তই ফলে রাজ্যের আতঙ্ক গ্রাস করে আকিবকে। ভীত-সন্ত্রস্ত হলেও সে সাহস সঞ্চার করার চেষ্টা করে। দ্রুত সে অনুধাবন করে, পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত তাকে দিতে হবে ধৈর্যের পরীক্ষা। নিজেকে বৃক্ষের আড়ালে লুকিয়ে আকিব সন্তর্পণে পর্যবেক্ষণ করতে থাকে ভালুকটির গতিবিধি। দীর্ঘক্ষণ ধরে তাকে নিরবে সহ্য করে যেতে হয় অসংখ্য মশার কামড়। একটু দূরে বিষাক্ত সাপকে চলে যেতে দেখে ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। কিন্তু স্নায়ুর এই কঠিন পরীক্ষায় আকিব ধৈর্যের মাধ্যমেই উত্তীর্ণ হয়। একপর্যায়ে সাপটি চলে গেলেও ভালুকটি ইতস্তত আনাগোনা করতে থাকে। আকিব জানে, তার সামান্য পদধ্বনি ডেকে আনতে পারে এক ভয়ানক বিপদ। তাই সে সতকর্তার সঙ্গে ভালুকের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন করতে থাকে। এই মুহূর্তে ধৈর্যধারণ আর সৃষ্টিকর্তার নাম স্মরণ ছাড়া তার কাছে কোনো বিকল্প নেই। অবশেষে দুই ঘণ্টা পর আকিবকে বন বিভাগের কর্মীরা এসে উদ্ধার করে। সে বুঝতে পারে- ধৈর্য ধারণ করেই সে বিপদমুক্ত হতে পেরেছে।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
অথবা, প্রদত্ত সংকেত অবলম্বনে ' ধৈর্যের ফল ' শিরোনামে একটি ক্ষুদ্র গল্প লেখ। গল্প সংকেত :ধৈর্য ধারণ করলে যে কোন বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়।
উত্তর