শেয়ারFacebookWhatsApp

নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা করো।

উত্তর: নারীশিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ তুষার: কেমন আছ রাজীব? রাজীব : ভালো আছি । তুমি কেমন আছো? তুষার: আমিও ভালো আছি। আজ কলেজে যাওনি কেন? রাজীব : আজ আমার ছোট বোনকে দেখতে এসেছিল। তাই যাওয়া হয়নি। তুষার: সে কি তোমার বোন না দশম শ্রেণিতে পড়ে? এরই মধ্যে বিয়ে দিতে চাইছ। রাজীব : আসলে আমার বাবা বোনকে আর লেখাপড়া করাতে চান না। বাবা বলেন, মেয়েদের অতো লেখাপড়া করে কি হবে, সংসারের কাজকর্ম ছাড়া মেয়েদের তো তেমন কোনো কাজ নেই। আমারও কিন্তু বাবার কথাই ঠিক মনে হয়। তুষার: শোনো রাজীব, আমি তোমাকে একটা গল্প বলি, এটাকে ঠিক গল্প না বলে সত্য ঘটনাও বলতে পার। আমার খালু বেশ ভালো একটা চাকরি করতেন। খালা তার স্বামী আর দুই ছেলেমেয়ে নিয়ে ভালোই ছিলেন। কিন্তু খালু হঠাৎ একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। সংসারের যাবতীয় দায় ভার এসে পড়ে খালার ওপর। আমার খালাতো ভাই-বোন দুটো তখন বেশ ছোট ছোট। খালা উচ্চ শিক্ষিত ছিলেন। ফলে খুব তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করে নিয়েছিলেন। আমার খালাই সংসারের হাল ধরলেন। বর্তমানে আমার খালাতো ভাই-বোনরাও প্রতিষ্ঠিত। আর এসব কিছুই সম্ভব হয়েছে আমার খালার লেখাপড়া শেখার কারণে। এই ঘটনা থেকে কি কিছু বুঝতে পারলে? রাজীব : বুঝলাম। মেয়েরা লেখাপড়া শিখলে সংসারের বিপদে কাজে লাগে। তুষার: শুধু বিপদ না। বিপদ ছাড়াও মেয়েদের লেখাপড়া শেখার প্রয়োজন আছে। যেমন ধরো, একটা বাচ্চা প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয়? মায়ের কাছ থেকে, তাই না? তাহলে মাকে তো অবশ্যই শিক্ষিত হতে হবে। তুমি ফরাসি বীর নেপলিয়নের সেই বাণী শোনেনি যে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। রাজীব : তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমার বোনকে আরও লেখাপড়া করানো উচিত। তুষার: ঠিক তাই। শুধু তোমার বোন না, আমাদের দেশের সকল মেয়েকেই শিক্ষিত হতে হবে। তুমি জানো আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাই নারীদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। নারীদেরকে শিক্ষিত করে তুলতে পারলে তারাও দেশের সম্পদ হবে। রাজীব : হ্যাঁ। তোমার কথাই ঠিক। এখন তো শিক্ষিত নারীরা অফিসে চাকরি করছে, শিক্ষকতা করছে, পুলিশে, সেনাবাহিনীতে কাজ করছে, এমনকি বিমানও চালাচ্ছে। যথাযথ শিক্ষায় শিক্ষিত না হলে এর কোনোটাই তাদের পক্ষে সম্ভব হতো না। তুষার: এই তো বুঝতে পেরেছ। রাজীব : হ্যাঁ। আমি বুঝতে পেরেছি। আর এখন আমার বাবাকেও বিষয়টা বোঝাতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ তুষার। তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি তাহলে এখন যাই । পরে দেখা হবে। খোদা হাফেজ। তুষার: খোদা হাফেজ।

HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল

নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা করো।

উত্তর

নারীশিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ তুষার: কেমন আছ রাজীব? রাজীব : ভালো আছি । তুমি কেমন আছো? তুষার: আমিও ভালো আছি। আজ কলেজে যাওনি কেন? রাজীব : আজ আমার ছোট বোনকে দেখতে এসেছিল। তাই যাওয়া হয়নি। তুষার: সে কি তোমার বোন না দশম শ্রেণিতে পড়ে? এরই মধ্যে বিয়ে দিতে চাইছ। রাজীব : আসলে আমার বাবা বোনকে আর লেখাপড়া করাতে চান না। বাবা বলেন, মেয়েদের অতো লেখাপড়া করে কি হবে, সংসারের কাজকর্ম ছাড়া মেয়েদের তো তেমন কোনো কাজ নেই। আমারও কিন্তু বাবার কথাই ঠিক মনে হয়। তুষার: শোনো রাজীব, আমি তোমাকে একটা গল্প বলি, এটাকে ঠিক গল্প না বলে সত্য ঘটনাও বলতে পার। আমার খালু বেশ ভালো একটা চাকরি করতেন। খালা তার স্বামী আর দুই ছেলেমেয়ে নিয়ে ভালোই ছিলেন। কিন্তু খালু হঠাৎ একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। সংসারের যাবতীয় দায় ভার এসে পড়ে খালার ওপর। আমার খালাতো ভাই-বোন দুটো তখন বেশ ছোট ছোট। খালা উচ্চ শিক্ষিত ছিলেন। ফলে খুব তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করে নিয়েছিলেন। আমার খালাই সংসারের হাল ধরলেন। বর্তমানে আমার খালাতো ভাই-বোনরাও প্রতিষ্ঠিত। আর এসব কিছুই সম্ভব হয়েছে আমার খালার লেখাপড়া শেখার কারণে। এই ঘটনা থেকে কি কিছু বুঝতে পারলে? রাজীব : বুঝলাম। মেয়েরা লেখাপড়া শিখলে সংসারের বিপদে কাজে লাগে। তুষার: শুধু বিপদ না। বিপদ ছাড়াও মেয়েদের লেখাপড়া শেখার প্রয়োজন আছে। যেমন ধরো, একটা বাচ্চা প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয়? মায়ের কাছ থেকে, তাই না? তাহলে মাকে তো অবশ্যই শিক্ষিত হতে হবে। তুমি ফরাসি বীর নেপলিয়নের সেই বাণী শোনেনি যে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। রাজীব : তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমার বোনকে আরও লেখাপড়া করানো উচিত। তুষার: ঠিক তাই। শুধু তোমার বোন না, আমাদের দেশের সকল মেয়েকেই শিক্ষিত হতে হবে। তুমি জানো আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাই নারীদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। নারীদেরকে শিক্ষিত করে তুলতে পারলে তারাও দেশের সম্পদ হবে। রাজীব : হ্যাঁ। তোমার কথাই ঠিক। এখন তো শিক্ষিত নারীরা অফিসে চাকরি করছে, শিক্ষকতা করছে, পুলিশে, সেনাবাহিনীতে কাজ করছে, এমনকি বিমানও চালাচ্ছে। যথাযথ শিক্ষায় শিক্ষিত না হলে এর কোনোটাই তাদের পক্ষে সম্ভব হতো না। তুষার: এই তো বুঝতে পেরেছ। রাজীব : হ্যাঁ। আমি বুঝতে পেরেছি। আর এখন আমার বাবাকেও বিষয়টা বোঝাতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ তুষার। তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি তাহলে এখন যাই । পরে দেখা হবে। খোদা হাফেজ। তুষার: খোদা হাফেজ।
HSCBangla 2nd Paperসংলাপ রচনা/খুদে গল্প রচনাRajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রদত্ত উদ্দীপক অনুসারে রক্তদানের পুণ্য শীর্ষক একটি খুদে গল্প রচনা করো:

প্রদত্ত উদ্দীপক অনুসারে রক্তদানের পুণ্য শীর্ষক একটি খুদে গল্প রচনা করো:

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

Barisal

অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

Barisal

অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

Barisal

জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

Barisal

জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

Jessore

যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

Jessore

যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা; ঘ. অধ্যবসায়; ৬. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

Jessore

প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

Jessore

প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

Jessore

বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

Jessore

বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রদত্ত উদ্দীপক অনুসারে রক্তদানের পুণ্য শীর্ষক একটি খুদে গল্প রচনা করো:নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর সংলাপ তৈরি করো।যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ক. একটি শীতের সকাল; খ. কৃষিকাজে বিজ্ঞান; গ. প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"প্রদত্ত শিরোনাম অবলম্বনে খুদেগল্প রচনা করো: "মোবাইল ফোনে বন্ধুত্ব"বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।