'ফেসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
উত্তর: উত্তর: 'ফেসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ সনিয়া : কিরে তানজিনা, কেমন আছিস? তানজিনা : ভালো, তুই কেমন আছিস, দোস্ত? সনিয়া : ভালো। ওহ তোকে কাল রাতে ফেসবুকে মেসেজ পাঠিয়েছিলাম। উত্তর দিলি না যে। তানজিনা : আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই। রাতে ফেসবুকে ঢুকি না বললেই চলে। তাই উত্তর দিতে পারিনি। সনিয়া : খুবই ভালো অভ্যাস। আমি তো সারারাত ফেসবুকে স্ক্রল করতেই থাকি। গভীর রাতেও ঘুম আসতে চায় না। তানজিনা : ফেসবুক আমাদের জীবন থেকে মূল্যবান সময় কেড়ে নেয়। চেনা-জানা সম্পর্কগুলোকে ছেড়ে ভার্চুয়াল জগতে বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। সনিয়া : ঠিক বলেছিস। আমি অনেকবার ফেসবুক ব্যবহার পরিহার করতে চেয়েছি, পারিনি। তবে ফেসবুকের অনেক ইতিবাচক দিকও রয়েছে। তানজিনা : ইতিবাচকের চেয়ে নেতিবাচক দিকই মনে হয় বেশি ফেসবুকের। এটি মূল্যবান সময় কেড়ে নিচ্ছে, ঘুম কেড়ে নিচ্ছে, শিশু-কিশোরদের সাইবার ঝুঁকিতে ফেলছে। ফেসবুকে সম্পর্ক তৈরি করে প্রতারণার খবর তো আজকাল হরহামেশাই পত্রিকার পাতা খুললে চোখে পড়ে। সনিয়া : তোর কথাগুলো মিথ্যা নয়। তানজিনা: ফেসবুকের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ প্রজন্ম। বিশেষত শিক্ষার্থীরা। আমাদের দেশে শিক্ষার্থীর পড়াশোনা বাদ দিয়ে ফেসবুকের জগতে ডুবে আছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের শিক্ষাজীবন। সনিয়া : তোর কথার সত্যতা থাকলেও ফেসবুক কিন্তু শিক্ষার্থীদের অনেক উপকারও করছে। ফেসবুক শিক্ষার্থীদের সামনে ই- লার্নিংয়ের এক বিশাল জগৎ খুলে দিয়েছে। শিক্ষামূলক নানা গ্রুপে দরকারি সব শিক্ষা উপকরণ আজ ফেসবুকে লগ-ইন করলেই পাওয়া যাচ্ছে। তানজিনা : শুধু কি তাই। ফেসবুকের কারণে দেশের তরুণ প্রজন্ম মারাত্মক সাইবার ঝুঁকির মুখে পড়েছে। হুমকির মুখে পড়ছে তাদের নিরাপত্তা। সনিয়া: দেখ এ জন্য তো আমরা ফেসবুককে দোষ দিতে পারি না। যত দোষ এর ব্যবহারকারীদের। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত শিশু-কিশোরদের ফেসবুক ব্যবহার থেকে বিরত রাখতে হবে। অথবা অভিভাবকের তত্ত্বাবধানে ফেসবুক ব্যবহার করতে দিতে হবে। তানজিনা: তো খুবই চমৎকার ও কার্যকর ধারণা। সনিয়া : এটা তাছাড়া মুহূর্তের মধ্যেই আমরা বিশ্বের নানা প্রান্তের খবরাখবরও আজকাল ফেসবুকেই পেয়ে থাকি। তানজিনা: হুম। ঠিক বলেছিস। সংযত ব্যবহার ও অভিভাবকের তত্ত্বাবধানই ফেসবুক সমস্যার সমাধান দিতে পারে। সনিয়া: ঠিক তাই। প্রতিটি জিনিসের ভালো ও মন্দ দুটি দিকই রয়েছে। আমরা ভালোর দিকটা নিলেই হলো। তানজিনা: তুই ভালো থাকিস। কাল কলেজে দেখা হবে। সনিয়া : আচ্ছা, দোস্ত, আমাকে যেতে হবে। ভালো থাকিস
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
'ফেসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
উত্তর