সারাংশ লিখো - আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাওয়ার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধুই আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে; মানুষ যদি এ মূঢ়তাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে, যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই; এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয় ।
উত্তর: সারাংশ : বর্তমানে পৃথিবীর সব মানুষের একমাত্র লক্ষ্য অর্থ ৷ যশ, খ্যাতির নেশাকে পেছনে ফেলে অর্থের নেশা প্রবল হয়ে ওঠায় পৃথিবী আজ অরাজকতার আঁধারে আচ্ছন্ন। মানবিকতার স্খলন ও মনুষত্ব বিসর্জনে পৃথিবী আজ অঝোরে কাঁদে। তাই এটা থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে ।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর