সারাংশ লেখ যতটুকু আবশ্যক কেবল তাহার মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানবজীবনের ধর্ম নহে। আমরা কিয়ৎ পরিমাণে স্বাধীন। আমাদের দেহ সাড়ে তিন হাতের মধ্যে সীমাবদ্ধ; কিন্তু তাই বলিয়া সেই সাড়ে তিন হাত পরিমাণ গৃহনির্মাণ করিলে চলে না। স্বাধীনভাবে চলাফেরার জন্যে অনেকখানি স্থান রাখা আবশ্যক, নতুবা আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয় । শিক্ষা সম্বন্ধেও সেই কথা খাটে; অর্থাৎ কেবল যতটুকু শিক্ষা অত্যাবশ্যক তাহারই মধ্যে শিশুদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনোই তাহার মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না ।
উত্তর: সারাংশ : শুধু প্রয়োজনের মধ্যে আবদ্ধ থেকে মানুষের মানসিক বিকাশ সাধিত হয় না। সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ থাকলে মানবিক বর্ধন সম্ভব নয়। সুতরাং মানসিক বর্ধনের জন্য পাঠ্যপুস্তকের গণ্ডিতে আবদ্ধ না থেকে স্বাধীন অধ্যয়নও প্রয়োজন । নতুবা দেহের বর্ধন হলেও মনের পরিপক্বতা অর্জিত হয় না।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর