প্রদত্ত সংকেত অনুসরণে 'আজ সফলতার সিঁড়িতে' শিরোনামে খুদে গল্প রচনা কর : জীবন বড়ই বিচিত্র। লিমার এমন একদিন ছিল, যখন প্রতিবেলা খাবার খাওয়ার মতো অর্থ তার ঘরে ছিল না। জীবনে কঠোর পরিশ্রম করে আজ একটা ভালো চাকরি করে সে। বাবা-মা বড় দুঃখে মানুষ করেছে ldots [গণিত] ..
উত্তর: 'আজ সফলতার সিঁড়িতে' জীবন বড়ই বিচিত্র। অনিকের এমন একদিন ছিল, যখন প্রতি বেলা খাবার খাওয়ার মতো অর্থ তার ঘরে ছিল না। জীবনে কঠোর পরিশ্রম করে আজ একটা ভালো চাকরি করে সে। বাবা বড় দুঃখে মানুষ করেছে অনিককে। পরের জমিতে কাজ করে উপার্জন করত বাবা। সেই টাকায় কোনো রকমে সংসার চলত অনিকদের। কিছু টাকা ঢাকায় পাঠাত অনিকের পড়ার খরচ বাবদ। অনিক নিজেও টিউশনি করত কয়েকটা। বাবার হাড়ভাঙা পরিশ্রম এবং অনিকের কঠোর সাধনায় পরিবর্তন আসে অনিকের জীবনে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আজ অনিক বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। আজ অনিকের জীবনে এসেছে আনন্দ। বাবা-মায়ের মুখে সে ফোটাতে পেরেছে হাসি। ছোট ভাই-বোনরাও এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার দ্বারপ্রান্তে। অনিক এখন অন্যের স্বপ্ন পূরণের প্রেরণাদায়ক শক্তি। গ্রামের মানুষ তাদের বিপদে-আপদে পাশে পায় অনিককে। অনিকও অতীতের দুঃখ-কষ্টের কথা মনে রেখে দুঃখী মানুষের পাশে দাঁড়ায় আনন্দ-চিত্তে। গ্রামের হতদরিদ্র ছেলে-মেয়েদের লেখা-পড়ার জন্য সব ধরনের সাহায্য-সহযোগিতা দিয়ে অনিক খুবই আনন্দ ও গর্ববোধ করে। অনিক জানে, কঠোর পরিশ্রম, একনিষ্ঠ সাধনা কখনও বৃথা যায় না। আর কারও জীবনে এমন দুঃখ, এমন কষ্ট না আসুক সেটাই আজ অনিকের একমাত্র প্রার্থনা। মা-বাবা, ভাই-বোনদের নিয়ে অনিক আজ পরিতৃপ্ত 'আজ সফলতার সিঁড়িতে' এবং সুখী।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
প্রদত্ত সংকেত অনুসরণে 'আজ সফলতার সিঁড়িতে' শিরোনামে খুদে গল্প রচনা …
Jessore · 2024
উত্তর
উত্তর