'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'—এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর: 'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ সবুজ :কী যে ভালো লাগছে নীল। মেট্রোরেলে চড়ে মুহূর্তেই আগারগাঁও চলে আসতে পারলাম তোমার সাথে দেখা করতে। নীল: ঠিক বলেছ বন্ধু। মেট্রোরেল না থাকলে বাসে করে আসতে তোমার কয়েক ঘণ্টা লেগে যেত। ঢাকাবাসীর জন্য মেট্রোরেল যেন আশীর্বাদ। সবুজ: আধুনিক যোগাযোগ ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ মেট্রোরেল ব্যবহার করে আসছে। আমরাও পিছিয়ে রইলাম না। দ্রুততর যোগাযোগের জন্য এটি আমাদের খুব প্রয়োজন ছিল। নীল: উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। এতেই আমরা এর সুফল ভোগ করছি। সবুজ: পুরো ঢাকার জন্যই সরকার মেট্রোরেল তৈরির পদক্ষেপ গ্রহণ করেছে। এখন শুধু সেই পদক্ষেপ বাস্তবায়নের প্রতীক্ষা। নীল: ঠিক বলেছ। আধুনিক বিজ্ঞানের চমকপ্রদ এই আবিষ্কার যেন মানুষের চলার গতি বাড়িয়ে দিয়েছে। সবুজ: এখন চলো, বাসায় যাওয়ার সময় হয়েছে। কাউন্টার থেকে টিকিট কেটে নিই। নীল: আরেকটু অপেক্ষা করো বন্ধু। যাবে তো মেট্রোরেলে চড়েই, পাখির মতো ডানা মেলে মুহূর্তেই পৌঁছে যাবে। চিন্তা করো না। সবুজ : তাহলে চলো, আরও কিছুক্ষণ জমিয়ে আড্ডা দিই।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'—এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সং…
Jessore · 2024
উত্তর
উত্তর