ভাব-সম্প্রসারণ কর : পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।
উত্তর: মূলভাব : পথিক জীবনচক্রে আবর্তনকারী মহাজীবনের রথ। সে গতির প্রতীক। পথিকের পদচিহ্নে অঙ্কিত হয় পথরেখা। যে মানুষ প্রথম পথ সৃষ্টি করে মানুষকে মানুষের সাথে মেলায় সেই তাে যথার্থ পথিক। সম্প্রসারিত ভাব : জ্ঞান-বিজ্ঞানের সাধনা ও নানা অজানা অধ্যায় অতিক্রম করার জন্য মানুষকে নিত্যনতুন পথ তৈরি করতে হয়। এক্ষেত্রে মানুষ যেমন পুরনাে পথে চলে তেমনি প্রয়ােজনে নতুন পথ তৈরি করে। সংকটাপন্ন মানুষ খুঁজে বের করে সংকট উত্তরণের পথ। এভাবে কাল-কালান্তরে দেশ-দেশান্তরে মানুষ রচনা করেছে সমাজ ও সভ্যতার অগ্রগতির অজস্র পথ। যে পথ একদা ছিল অভিনব, নব আবিস্কৃত শত-সহস্র মানুষের পদচারণায় সে পথ হয়েছে অতিপরিচিত। অন্যদিকে গতানুগতিক পথ চলা মানুষকে যখন গণ্ডিবদ্ধ করেছে, তখন মানুষ খুঁজেছে সম্ভাবনাময় নতুন পথ। নিজ নব লক্ষ্য অর্জনের জন্য মানুষ নিত্য রচনা করে চলেছে নিত্যনতুন পথ। পথ কোনাে পথিককে সৃষ্টি করতে পারেনি, পারবেও না। মানুষের মুক্তির জন্য যে সমস্ত মহাপুরুষ পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন তাঁরাই যথার্থভাবে 'রসতীর্থ পথের পথিক। তাদের পথনির্দেশনা প্রতিটি মানুষের আত্মমুক্তির ক্রমিক পরিণাম। তাদের প্রদর্শিত পথে চলে প্রত্যেক মানুষ স্বমহিমায় ভাস্বর হয়ে উঠতে পারে। সারােয়ারে কায়েনাত হযরত মুহাম্মদ (স) প্রদর্শিত পথ বিশ্বের মুক্তিকামী মানুষের নিকট ম্যাগনাকার্টা। মহাজ্ঞানী মহাজনের পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি তাদের প্রদর্শিত পথে চলতে পারি তাহলে আমরাও বরণীয় ও স্মরণীয় হতে পারব। মন্তব্য : উদ্যোগী পথিক সহজে তার গন্তব্যে পৌছার জন্য নিজেই নিজের পথ সৃষ্টি করে থাকে। আর স্বীয় সাধনায় সৃষ্ট পথই পথিকের চলার উপযােগী হয়ে নতুন দিগন্তের সন্ধান দেয়।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
ভাব-সম্প্রসারণ কর : পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।
Jessore · 2024
উত্তর
উত্তর