সারমর্ম লেখ: জলহারা মেঘখানি বরষার শেষে পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে। বর্ষাপূর্ণ সরোবর তারি দশা দেখে সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে। কহে, ওটা লক্ষ্মীছাড়া, চালচুলাহীন, নিজেরে নিঃশেষ করি, কোথায় বিলীন। আমি দেখো চিরকাল থাকি জলভরা সরোবর, সুগম্ভীর নাই নড়াচড়া। মেঘ কহে, ওহে বাপু, করো না গরব, তোমার পূর্ণতা সে যে আমারই গৌরব।
উত্তর: সারমর্ম : সমাজে অকৃতজ্ঞ মানুষের অভাব নেই। এ ধরনের মানুষ উপকারীর কথা মনে রাখে না। বরং সুখ ও আনন্দে আত্মহারা হয়ে উপকারীর প্রতি লক্ষ্মীছাড়া, চালচুলাহীন বলে কটূক্তি ও অবজ্ঞার মাধ্যমে নিজের অহংকার প্রকাশ করে। অথচ নিঃস্বার্থভাবে নিজেকে নিঃস্ব করে মানবসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী মানুষের কোনো অহংকার নেই। কেননা, নিঃস্বার্থ সেবাই তাদের লক্ষ্য।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
সারমর্ম লেখ: জলহারা মেঘখানি বরষার শেষে পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে। …
Rajshahi · 2024
উত্তর
উত্তর