অথবা, ভাব সম্প্রসারণ কর: গতি যার নীচ সহ,নীচে সে দূর্মতি
উত্তর: গতি যার নিচ সহ,নিচসে দূর্মতি মূলভাব: নিচ ও হীন প্রভৃতির মানুষেরা স্বভাবতই স্বার্থপর, অহংকারী ও সংকীর্ণমনা। তারা জ্ঞান, বিদ্যাপতি অর্জন করলেও অহংকার ও হীন মনোবৃত্তির কারণে অনেক শ্রদ্ধা করতে জানে না, ন্যায় অন্যায়, ন্যায্য অন্যায্য বিবেচনা করতে জানে না,অন্যের সদুপদেশ কে গুরুত্ব দেয় না। তারা নিজেদের হীন ও নিজ মানসিকতার মাফিক কাজ করে থাকে। তারা হীনমন্যতার কারণে জ্ঞানী ও বিদ্বান ব্যক্তিদের সৎ পরামর্শ ও সৎ বুদ্ধি কে উপহাস করে দৃষ্টতা দেখায়। সম্প্রসারিত ভাব: মানুষের সামগ্রিক আচার-আচরণের সমষ্টি তার চরিত্র। সততা, সংযম,বিনয়, নিষ্ঠা, নীতি বিজ্ঞান ও ন্যায়পরায়ণতা ইত্যাদিগুনের সমন্বয়ে মানুষের চরিত্র বিকশিত হয়। নিচু স্বভাবের লোকেরা হীন চরিত্রের অধিকারী। তারা আত্মস্বার্থের বাইরে আর কিছুই ভাবে না। তাদের ভাবনায় মানুষের কল্যাণ নেই, সত্য নেই। উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষের মর্যাদা তারা বুঝতে পারে না। কারণ তাদের চিন্তার হীনতা ও দূরবর্তী তাদেরকে হীন পথে পরিচালিত করে। প্রকৃত পথ খুঁজে তারা পায় না। তুহিন ও নিচু স্বভাবের মানুষ দুষ্ট প্রকৃতির।আর আচরণে ব্যক্তি কলুষিত হয়, সমাজ নষ্ট হয় এবং পরিবেশ বিপন্ন হয়ে পড়ে। হীন স্বভাবের নিচু মনের মানুষকে সদোপদেশ দিয়ে তাদের চিন্তা ধারণা এবং তাদের হীন কাজের পরিবর্তন আনা যায় না। কারণ তারা ন্যায়বোধ এবং সত্য দর্শন থেকে দূরে থাকতে বেশি পছন্দ করে। কারণ তা তাদের স্বভাবের অনুকূল। আর মনুষত্ববোধ ও মানবিকতা তাদের স্বভাববিরুদ্ধতা আছে বা প্রতিকূল।অথচ মানুষ মাত্রই পরোপকারী, মনুষত্ববোধ সম্পন্ন মানবিক হওয়া উচিত। তা না হলে মানুষের ও পশুতে কোন বিভেদ থাকে না। হিরো মানসিকতা সে তো নিকৃষ্ট পথে ধাবিত হবে, এটাই স্বাভাবিক আর সেটাই সত্যি।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
অথবা, ভাব সম্প্রসারণ কর: গতি যার নীচ সহ,নীচে সে দূর্মতি
উত্তর