অথবা, ভাব সম্প্রসারণ করো: স্বদেশের উপরকারের নাই যার মন কে বলে মানুষ তারে? পশু সেই জন।
উত্তর: মূলভাব: স্বদেশপ্রেম মানুষের একটি উত্তম আদর্শ। যার মধ্যে স্বদেশপ্রীতি নেই সে মানুষ হয়েও পশুতুল্য। সম্প্রসারিত ভাব : দেশপ্রেম মানুষের একটা সহজাত প্রবৃত্তি। এটি মানুষের চরম ও পরম সম্পদ। দেশপ্রেম ছাড়া মানুষের মধ্যে মা, মাটি এবং মানুষকে ভালােবাসার মতাে মহৎ মানবিক চেতনা সৃষ্টি হয় না। তাই মনীষীকুল জন্মভূমিকে মায়ের মতাে বলে বর্ণনা করেছেন। মায়ের রক্ত, মাংস, অস্থি, মজ্জা যেমন সন্তানের অণু-পরমাণুর সাথে মিশে থাকে, তেমনি মিশে থাকে জন্মভূমির আলাে, বাতাস, রূপ, রস, গন্ধ তাদের আপাদমস্তকে। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহম্মদ (স) দেশপ্রেম সম্পর্কে বলেছেন, এটি ঈমানের অর্ধাংশ। স্বদেশের প্রতি গভীর ভালােবাসার পরিচয় ফুটে উঠেছে। কবি গােবিন্দচন্দ্র দাস রচিত 'জন্মভূমি' কবিতার প্রতিটি ছত্রে- “জননীগাে জন্মভূমি তােমারি পবন দিতেছে জীবন মােরে নিঃশ্বাসে নিঃশ্বাসে।” যারা দেশকে ভালােবাসে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়ােজিত রাখে, প্রকৃত প্রস্তাবে তারাই মানুষ নামের যােগ্য। জগতের মহামানবগণের প্রত্যেকেই ছিলেন স্বদেশভক্ত ও দেশের উপকারে নিবেদিত প্রাণ। বীর পুরুষরা দেশের জন্য প্রাণ দিতেও কুণ্ঠাবােধ করেন না। তারা দেশের জন্য অকাতরে নিজের জীবনকে উৎসর্গ করে থাকেন। এরূপ ইচ্ছে যে ব্যক্তির নেই, সে মানুষ নামের অযােগ্য। নিজ মাতৃভূমিকে যে ভালােবাসে না, স্বদেশের জন্য যার কোনাে অবদান নেই, মানুষ নামের জীব হয়েও সে বিবেক বুদ্ধিহীন পশুতুল্য। সমাজের চোখে সে ঘৃণার পাত্র। মন্তব্য: দেশমাতৃকার কল্যাণে যিনি আত্মােৎসর্গ করেন, তিনিই প্রকৃত মানুষ। পক্ষান্তরে, দেশের ভালােবাসায় যার মন নেই সে পশুতুল্য।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
অথবা, ভাব সম্প্রসারণ করো: স্বদেশের উপরকারের নাই যার মন কে বলে মানুষ তারে? পশু সেই জন।
উত্তর