প্রশ্নব্যাংক

HSC Bangla 2nd Paper CQ — সারাংশ লিখ: বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে আঁকড়িয়া পড়িয়া থাকে। ব

HSCBangla 2nd Paperসারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণDhaka
8টি সম্পর্কিত প্রশ্ন — MCQ অনুশীলন মোড
1.
সারাংশ লিখ: বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে আঁকড়িয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ;শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; যাহারা জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণস্তুপ আঁকড়িয়া পড়িয়া আছে। বৃদ্ধ তাহারাই যাহারা নব-অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বাররুদ্ধ করিয়া পড়িয়া থাকে।
2.
ভাব-সম্প্রসারণ করো: রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা।
3.
সারমর্ম লেখো : আমরা নূতন, আমরা কুঁড়ি, নিখিল মানব নন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে লক্ষ আশা অন্তরে, ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে মুখের ভাষা পাপড়ি পাতার বন্ধনে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে । সকল কাটা ধন্য করে ফুটব মোরা ফুটব গো, প্রভাত রবির সোনার আলো দুহাত দিয়ে লুটরগো । নিত্য নতুন গৌরবে, ছড়িয়ে দেবো সৌরভে, আকাশ পানে তুলব মাথা, সকল বাঁধন টুটব গো ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

4.
অথবা, ভাবসম্প্রসারণ লেখো: স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
5.
অথবা, ভাবসম্প্রসারণ লেখো: স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
6.
সারমর্ম লিখ : বিরহ মিলন কত হাসি, অশ্রুময় মানুষের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর-আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লভি যেন ঠাঁই, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই।
7.

8.
সারাংশ লেখো: আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়।

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।