অথবা, ভাব সম্প্রসারণ লেখ: প্রকৃতির ওপর অধিপত্য নয়, চাই প্রকৃতির সঙ্গে মৈত্রী সম্বন্ধ
উত্তর: মূলভাব: প্রকৃতির সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষ এর সম্পর্ককে অধিপত্যের দিকে না নিয়ে নিজেদের স্বার্থে মৈত্রীর দিকে নিয়ে যেতে চাইছে। সম্প্রসারিত ভাব: প্রকৃতি মানুষের প্রকৃত বন্ধু। তার রয়েছে স্বাভাবিক ধর্ম। স্বাভাবিক ধর্ম ব্যাহত হলে প্রকৃতি মানুষের প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। দুঃখজনক হলেও সত্য নগর সভ্যতার বিনির্মাণে অবিবেচকের মত ধ্বংস করা হয়েছে, প্রকৃতির স্বাভাবিকতাকে। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য মানব সম্প্রদায় প্রকৃতির ওপর সম্মিলিত অধিপত্য চালিয়ে গিয়েছে। ভাবে বনভূমি উজার, অবাধে প্রাণী হত্যা, নদীর গতি পরিবর্তন, পরিকল্পনাহীন শিল্প প্রতিষ্ঠান। নির্মাণ পদ্ধতি কারণে প্রকৃতি আজ অস্তিত্ব সংকটে, যা আমাদের মানুষের অস্তিত্ব ধ্বংসেরই নামান্তর। প্রকৃতির ওপর এত অনাচার প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করেছে। ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি বিরাহিম ভাবে ঘটে চলেছে। মুহূর্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে নগর সভ্যতা জীবন। প্রাকৃতিক এই রুদ্ররূপ মানুষকে সতর্ক ও নমনীয় করে তুলেছে। মানুষের উপলব্ধিতে এই অভিজ্ঞতা যুক্ত হয়েছে অধিপত্য বিস্তার নয়, বরং সমান্তরাল মৈত্রী স্থাপনের মাধ্যমে প্রাকৃতিক সঙ্গে সহাবস্থান করতে হবে। তাহলে রক্ষা পাবে পৃথিবী ও মানব সম্প্রদায়। পরিবেশ সচেতন আধুনিক মানুষের আজ এ ধারণা।তাই আজ মানুষ চেষ্টা করছে প্রাকৃতিক সঙ্গে সম্ভার গড়ে তোলার। মন্তব্য: মানব সভ্যতা ও মানবের অস্তিত্বের সঙ্গে প্রাকৃতিক স্বাভাবিক যে সম্পর্ক বিদ্যমান সে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রকৃতির ওপর অধিপত্য বিস্তার না করে প্রকৃতির সঙ্গে মৈত্রী সম্বন্ধ স্থাপন করতে হবে।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
অথবা, ভাব সম্প্রসারণ লেখ: প্রকৃতির ওপর অধিপত্য নয়, চাই প্রকৃতির সঙ্গে মৈত্রী সম্বন্ধ
উত্তর