অথবা, ভাব সম্প্রসারণ মঙ্গল করিবার শক্তি ধন, বিলাস ধন নহে
উত্তর: মঙ্গল করিবার শক্তি ধন, বিলাস ধন নহে মূলভাব :মানুষের উপার্জিত ধন সম্পদের ব্যতীত কল্যাণকর দিকটি তার প্রকৃত পরিচয় বহন করে। ধনসম্পদকে বিলাসিতায় অপব্যয় না করে যদি মানবের কল্যাণে বা মঙ্গলার্থে ব্যয় করা যায় তবে তার সার্থকতা প্রমাণিত হয়। সম্প্রসারিত ভাব :মানব জীবনে ধন-সম্পদ এর প্রয়োজনীয়তা অস্বীকার্য। মানুষ কষ্ট করে ধন-সম্পদ উপার্জন করে। এ কষ্ট কর ধন-সম্পদ সার্থকভাবে কাজে লাগাতে পারলেই তা অর্থবহ হয়। পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা নিজের বিলাসিতায় ধন ব্যবহার না করে তা মানব কল্যাণে নিয়োজিত করেন। সেসব মহৎ প্রান মানুষের জন্যই আজ মানব সভ্যতা উন্নতির চরম শিখরে উপনীত। অপরদিকে, কেউ কেউ তার উপার্জিত ধনকির যক্ষের ধনের মতো আগলে রাখে। এতে এত সুখ লাভ করা যায়, কিন্তু মঙ্গলার্থে অর্থ ব্যয় করে যে সুখ লাভ করা যায় তা পাওয়া যায় না। ধন সম্পদের প্রকৃত গুরুত্ব নির্ভর করে মানব কল্যাণে তার কাজে লাগানোর উপর। ভোগ বিলাসিতায় যথাচ্ছ অর্থ উড়ানোর মধ্যে অর্থ সম্পদের প্রকৃত সার্থকতা নেই। ধনবান ব্যক্তি যদি তার কিছু পরিমাণ অর্থ নিপীড়িত, দরিদ্র ও অভাবগ্রস্থের জন্য খরচ করে বা দেশের উন্নয়নমূলক কাজে ব্যয় করে তবেই তা সার্থক হয়ে ওঠে। যুগ যুগ ধরে বহু মহৎ মানুষ তাদের ধনসম্পদ ভাবে জনগণের কাছে ও দেশের কল্যাণের জন্য উৎসর্গ করে গেছেন। মন্তব্য :যে অর্থ মানুষের কল্যাণের জন্য ব্যয় হয় না, কেবল বিলাসিতায় ব্যয় হয়েছে অর্থের বা ধনের সার্থকতা নেই। মানব কল্যাণের জন্য যে অর্থ বা সম্পদ ব্যয় করা হয়, সেটি প্রকৃত ধন। আর বিলাসিতায় ধনের অপচয় ঘটে। তাই ভোগবিলাসের গানা ভাসিয়ে মানবতার কল্যাণের সম্পদের ব্যয় করায় উত্তম।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
অথবা, ভাব সম্প্রসারণ মঙ্গল করিবার শক্তি ধন, বিলাস ধন নহে
উত্তর