অথবা, ভাব সম্প্রসারণ: স্বদেশের উপকারের নাই যার মন, কে বলে মানুষ তারে? পশু সেই জন
উত্তর: স্বদেশের উপকারের নাই যার মন, কে বলে মানুষ তারে? পশু সেই জন মূলভাব :একজন মানুষ জন্মের পর থেকে স্বদেশের মাটি, বাতাস ও পানি নিয়ে বেঁচে থাকে। স্বদেশের প্রতি তাই মানুষের অকৃত্রিম ভালোবাসার জন্মায়। আর যাদের স্বদেশের প্রতি ভালোবাসা নেই, মমত্ত্ব তো নেই, দেশ ও জাতির মহাবিপর্যয়ের যাদের হৃদয় কাঁদে না, তারা অকৃতজ্ঞ ও পশুর সমান। সম্প্রসারিত ভাব :স্বদেশপ্রেম মানব চরিত্রে এক অপরিহার্য অঙ্গ। যে ব্যক্তি স্বদেশের প্রতি অবকা পোষণ করে সে কখনো দেশের উপযুক্ত নাগরিক হতে পারে না। কারণ যে স্বদেশ তাকে মায়ের মতো করে গভীর ভালবাসায় বিকৃত হওয়ার সুযোগ করে দিচ্ছে তার প্রতি কৃতজ্ঞতা বোধ নেই। দেশের প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতেও সদা প্রস্তুত থাকা উচিত। স্বদেশ প্রেম বিহীন মানুষ প্রকৃতপক্ষে মনুষ্যত্ব বিবর্জিত পশু বলে পরিচিত হয়। যে ব্যক্তির মন স্বদেশপ্রেমহীন, সে স্বদেশের ক্ষতি সাধনেও পিছপা হয় না। বস্তুত মায়ের কাছে সন্তান যেমন চিরদিন ঋনি,ঠিক তেমনি স্বদেশের কাছেও আমরা চিরঋনি।দেশপ্রেমিক মানুষ কখনো দেশের অমঙ্গল, অকল্যান, ধ্বংস ও অন্যায়ের কাছে মাথা নত করে না বরং জীবন উৎসর্গ করে দেশের হিত সাধন করে। সেই কারণে ১৯৭১ সালে স্বদেশ প্রেমী নাগরিকরা অন্যায়ের কাছে মাথা নতুন না করে নিজেরা জীবন উৎসর্গ করে। নিজের জীবন অপেক্ষা দেশের মর্যাদা তাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে দেশদ্রোহী মানব বিরোধী, যুদ্ধাপরাধিরা পশুর মত আচরণ করেছে। হত্যা ও নির্যাতনের দোসর হয়েছে। মন্তব্য :যারা আত্মকেন্দ্রিক, দেশের হিত সাধন করে না, দেশের কল্যাণ কামনা করে না তারা মানুষ নামের কলঙ্ক। পশুরা যেমন কোন বিবেক, ও উপলব্ধি করার ক্ষমতা নেই এরাও তেমন। এ ধরনের মানুষ আর পশুতে কোন পার্থক্য নেই।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
অথবা, ভাব সম্প্রসারণ: স্বদেশের উপকারের নাই যার মন, কে বলে মানুষ তারে? পশু সেই জন
উত্তর